Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Monday, July 20

ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

 


বিশ্বকাপ ফাইনালের নাটকীয় সমাপ্তির পরও উত্তেজনা থামেনি মাঠে। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ায় আর্জেন্টিনার মিডফিল্ডার ও মেসির সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেন। ম্যাচ চলাকালেও একাধিকবার বিতর্কে জড়ানো এই মিডফিল্ডার শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার পর বহিষ্কারের বিরল ঘটনার অংশ হয়ে যান।

ঘটনার সূত্রপাত হয় আর্জেন্টিনার এক খেলোয়াড়ের সঙ্গে স্পেনের এরিক গার্সিয়ার কথা কাটাকাটি থেকে। কিছুটা দূরে থাকা পারেদেস দ্রুত সেখানে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় সেই উত্তেজনায় জড়িয়ে পড়েন।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পারেদেস গাভির মুখেও আঘাত করেন। থিয়াগো আলমাদাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে বার্সেলোনার এই মিডফিল্ডারকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

ঘটনার সময় কয়েক মিটার দূরেই দানি ওলমো হাঁটু গেড়ে নিকো উইলিয়ামসকে আলিঙ্গন করে শিরোপা উদযাপন করছিলেন। ঠিক তখনই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। ম্যাচ শেষ হয়ে গেলেও পরিস্থিতি বিবেচনায় রেফারি পারেদেসকে লাল কার্ড দেখান।

স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, পারেদেস সবচেয়ে ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় যুক্ত হয়েছেন।

মাঠে নামার পর থেকেই পারেদেস একাধিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যেই দানি ওলমোকে ধাক্কা দেওয়ার কারণে তিনি হলুদ কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের শেষ দিকে পেনাল্টি এলাকার ঠিক বাইরে আরেকটি ফাউল করলেও সে ঘটনায় রেফারি তাকে দ্বিতীয় কোনো কার্ড দেখাননি।

এটি এমন একটি ম্যাচ ছিল, যেখানে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে প্রথম হলুদ কার্ড পান এনজো ফার্নান্দেজ। পরে নির্ধারিত সময়ের শেষ দিকে পাউ কুবারসিকে অপ্রয়োজনীয় ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

চোটও ভোগায় আর্জেন্টিনাকে। প্রথমার্ধের শেষদিকে লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে একই কারণে খেলা চালিয়ে যেতে পারেননি ক্রিস্টিয়ান রোমেরোও।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিকোলাস তাগলিয়াফিকোও চোটে পড়েন। তবে তখন আর্জেন্টিনা ইতোমধ্যে ১০ জনে নেমে গিয়েছিল এবং সব বদলি খেলোয়াড় ব্যবহার করে ফেলায় তাকে বাধ্য হয়ে মাঠেই খেলা চালিয়ে যেতে হয়।

রদ্রি পেলেন গোল্ডেন বল, এমবাপ্পে গোল্ডেন বুট: আর কার হাতে কোন পুরস্কার

রদ্রি পেলেন গোল্ডেন বল, এমবাপ্পে গোল্ডেন বুট: আর কার হাতে কোন পুরস্কার

 


কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি। ২০২২ সালে কাতারে দুজনের দ্বৈরথ শেষ হয়েছিল ফাইনালের মঞ্চে, টাইব্রেকারের নিষ্ঠুরতায়, মেসির পক্ষে। সেবার বিশ্বকাপ ট্রফি জিতেছিল মেসির আর্জেন্টিনা, তিনি নিজে জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এমবাপ্পেকে সন্তুষ্ট থাকতে হয়েছিল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়ে।

এবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার বিশ্বকাপেও জমে উঠেছিল দুজনের ব্যক্তিগত দ্বৈরথ। আর এবারও গোল্ডেন বুট জিতে ইতিহাসের পাতায় নিজের নাম আলাদা করে লিখিয়ে নিলেন ফরাসি অধিনায়ক। মেসি এবার ফিরলেন খালি হাতে। বিশ্বকাপ ধরে রাখার আশায় মাঠে নেমে তাঁর দল আর্জেন্টিনা হলো রানার্সআপ। এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে হেরে মেসিকে সন্তুষ্ট থাকতে হলো সিলভার বুট নিয়ে।

ওদিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। চোখধাঁধানো গোল নেই, ঝলমলে ড্রিবলিং নেই—তবু গোটা টুর্নামেন্টে স্পেনের প্রতিটি জয়ের সুতো বাঁধা ছিল তাঁর পায়েই। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্স ও ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় খেলেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ এই মিডফিল্ডার।

বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জেতার কীর্তি এমবাপ্পের আগে কারও ছিল না। ১০ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়ে তিনি শেষ করলেন টুর্নামেন্ট, ছাড়িয়ে গেলেন কাতারে করা তাঁর ৮ গোলের কীর্তি। ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন ফরাসি অধিনায়ক। ২১ গোল নিয়ে শেষ হলো মেসির বিশ্বকাপ-অধ্যায়। ২৭ বছর বয়সী এমবাপ্পে এই রেকর্ড শেষ পর্যন্ত কোথায় নিয়ে যান কে জানে!

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ গোলের পাগলাটে হারেও এমবাপ্পে জ্বলে ওঠেন জোড়া গোল করে, আর তাতেই সোনার বুট অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর। ফাইনালে মেসি নেমেছিলেন তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিয়ে। কিন্তু অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ফাইনালে মেসির পা থেকে আর কোনো গোল বেরোল না। ৮ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়েই শেষ হলো তাঁর এবারের টুর্নামেন্ট।

এবার ব্রোঞ্জ বুট গেল ইংল্যান্ডের মাঝমাঠের কারিগর জুড বেলিংহামের কাছে। ৭ গোল আর ১ অ্যাসিস্ট তাঁর। সমান ৭ গোল নরওয়ের আর্লিং হলান্ডেরও। তবে অ্যাসিস্টের হিসাবে বেলিংহাম এগিয়ে।

এমবাপ্পের ছুঁয়েছেন আরও একটা মাইলফলক। বিশ্বকাপের এক আসরে ১০ গোল—এমনটা এর আগে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭০ সালে, জার্মান কিংবদন্তি গার্ড মুলার গড়েছিলেন সেই কীর্তি। ৫৬ বছর পর, আবার সেই সংখ্যায় পৌঁছালেন এমবাপ্পে। অবশ্য এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখনো অক্ষত। ১৯৫৮ সালে ফ্রান্সেরই জুস্ত ফন্তেইন করেছিলেন ১৩ গোল!

স্পেনের রক্ষণ নিয়ে বিশ্বকাপ ইতিহাসেই কথা হবে বহুদিন। টুর্নামেন্টে সাতটি ক্লিন শিট রেখে, মাত্র একটিমাত্র গোল হজম করে তাদের গোলরক্ষক উনাই সিমন জিতে নিলেন গোল্ডেন গ্লাভ। এই পথচলায় টানা ৬৪৯ মিনিট নিজের জাল অক্ষত রেখে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়েছেন বিলবাওয়ের গোলরক্ষক। আসলে প্রায় সব পুরস্কারে এবার স্পেনের জয়জয়কার। মাত্র ১৯ বছর বয়সী পাউ কুবারসি জিতেছেন এই বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণকে দুর্গ বানিয়ে রেখেছিলেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

৪৮ দলের এই বিশ্বকাপে একটা নতুন রীতিও চালু হলো এবার। চ্যাম্পিয়ন স্পেন দলকে ফিফা তুলে দিল চ্যাম্পিয়নশিপ রিং। সঙ্গে পাঁচ কোটি ডলার প্রাইজমানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ।

বিদায়বেলায় গুরুর কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে!

বিদায়বেলায় গুরুর কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে!

 


বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ফ্রান্স। আর এই ম্যাচটির মধ্য দিয়েই অবসান ঘটলো ফরাসি ফুটবলে দীর্ঘ ১৪ বছরের এক সোনালী অধ্যায়ের। বিদায় নিলেন ‘লে ব্লুজ’দের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ফরাসি ফুটবলের এই কিংবদন্তির বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন দলটির অধিনায়ক ও তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

কোচের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘আপনি আমাদের যা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমরা আপনাকে আরও সুন্দর একটি বিদায় উপহার দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যর্থ হয়েছি।’

১৪ বছর ধরে দেশম ফরাসি ফুটবলে যে অবদান রেখেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘এই দলের পুনরুত্থানে আপনার ভূমিকা কতটা বিশাল ছিল, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মানুষ হয়তো সবসময় আপনার মহত্বকে মূল্যায়ন করতে পারেনি, কিন্তু সময় এবং ইতিহাস ঠিকই তার বিচার করবে… এতগুলো বছর ধরে দেশের হয়ে সবচেয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

৫৭ বছর বয়সি এই মাস্টারমাইন্ড ২০১২ সালে লঁরা ব্লাঁ-র কাছ থেকে পিছিয়ে পড়া এক ফরাসি দলের দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৮ সালে দলকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

কোচের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিজের সৌভাগ্য উল্লেখ করে এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা এক কিংবদন্তির পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি এবং পার করেছি, তার সবটুকুই আমার কাছে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। আপনার নতুন পথচলার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনি যা করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ। এই জার্সিটি আমাদের কাছে অনেক কিছু।’

১৪ বছরের এই দীর্ঘ মেয়াদে ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালের নেশনস লিগ জয় এবং বেশ কয়েকটি প্রধান টুর্নামেন্টের ফাইনালে ওঠার পেছনে দিদিয়ের দেশম অসাধারণ ধারাবাহিকতা রেখেছেন।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো জয়ী এই অধিনায়ক, ঠিক ২০ বছর পর কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। ফরাসি ফুটবলের ইতিহাসে তাই তার স্থান অনন্য।

একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

 


ম্যাচ চলতে চলতেই ধারাভাষ্যকার পিটার ড্রুরি প্রশ্ন করছিলেন, এর চেয়ে একপেশে ফাইনাল কি কখনো দেখেছে বিশ্বকাপ ফুটবল? আর্জেন্টিনার সমর্থকেরাও বোধ হয় ড্রুরির এই প্রশ্নের জবাবে ‘না’ বলতে পারবেন না আজ। পুরো ১২০ মিনিটেও গোলমুখে একটিও শট নিতে না পারা লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো স্পেন।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ১০৬ মিনিটে বার্সেলোনা তারকা ফেরান তোরেসের পা থেকে। এর আগে স্পেনের প্রথম বিশ্বকাপজয়ী গোলটিও এসেছিলো আরেক বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তার পা থেকেই।

অবিশ্বাস্য শোনালেও সত্য, পুরো ম্যাচে স্পেনের ১১টি ‘অন টার্গেট’ শটের বিপরীতে একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি আর্জেন্টিনা। রীতিমতো প্রথম মিনিট থেকেই নিজেদের খোলসে বন্দী করে রাখা স্কালোনির দল এক মুহূর্তের জন্যও স্প্যানিশ রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করতে পারেনি। উল্টো সহজ কিছু সুযোগ হাতছাড়া না করলে ও এমিলিয়ানো মার্টিনেজ বাধা হয়ে না দাঁড়ালে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত স্পেনের।

পুরো টুর্নামেন্টে আক্রমণভাগে যে ধার দেখা গেছে আর্জেন্টিনার, ফাইনালে তার ছিটেফোঁটাও দেখা গেলো না। একে তো স্পেন নিজেদের পা থেকে বল ছেড়েছে খুব কম, তার উপর আর্জেন্টিনা যতবার বল পেয়েছে, সাইড পাস আর ব্যাক পাসেই তাদের বেশি মনোযোগী মনে হয়েছে। গোল করার কোন তাড়নাই দেখা যায়নি ২০২২ সালের চ্যাম্পিয়নদের মধ্যে। প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে লিসান্দ্রো মার্টিনেজ উঠে গেলে আরও গুটিয়ে যায় আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনাকে খোলসবন্দী দেখে দ্বিতীয়ার্ধে আক্রমণে উঠতে শুরু করে স্পেন। বেশ কয়েকবার গোলে শট নিয়েছেন লামিন ইয়ামাল-দানি ওলমোরা, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়িয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে আর্জেন্টিনার পেরেকে শেষ কফিন হয়ে এসেছে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। দশ মিনিটের ব্যবধানে অপ্রয়োজনীয়ভাবে দুইটি হলুদ কার্ড দেখে দলকে আরও বিপদে ঠেলে দিয়ে মাঠ ছাড়েন এনজো। আর্জেন্টিনা তখন প্রাণপনে চেষ্টা করেছে ম্যাচ কোনোরকমে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার।

আকাশি-সাদাদের সেই পরিকল্পনা প্রায় ভেস্তে দিয়েছিলেন ইয়ামাল। ইনজুরি টাইমের একদম শেষ সময়ে তার দারুণ ফ্রি-কিক মার্টিনেজ তার স্বভাবসুলভ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দিলে আরও একটি লাইফলাইন পায় স্কালোনির দল।

অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজকে তুলে মার্কোস সেনেসিকে নামানোর পর স্কালোনির ট্যাকটিকস আরও পরিষ্কার হয়ে যায়, কোনো রকমে খেলা টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। নিশ্চিত দুটি গোলের সুযোগ মিস করে আর্জেন্টিনার সেই স্বপ্ন জিইয়ে রেখেছিলেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো। ৯৩ মিনিটে স্রেফ ঠিকমতো মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন নিকো উইলিয়ামস, কিন্তু তিনি পারেননি। ১০৩ মিনিটে আরও সহজ সুযোগ মিস করেছেন বদলি খেলোয়াড় মেরিনো, একদম ফাঁকায় দাঁড়িয়েও নিকোর ক্রস থেকে হেড করে বল জালে ঢোকাতে পারেননি। মাঝে ৯৬ মিনিটে একবার স্পেনকে গোলের আনন্দে মাতিয়েছিলেন নিকো উইলিয়ামস, কিন্তু ফাউলের কারণে গোল বাতিল হয়।

তবে শেষ পর্যন্ত যে এতগুলো গোল মিসের আক্ষেপে পুড়তে হয়নি স্পেনকে, সেটি ফেরান তোরেসের কল্যাণে। অতিরিক্ত সময়ের বিরতি থেকে ফিরে এক মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলের দেখা পেয়ে যায় স্পেন। পেদ্রো পোরোর ক্রস দক্ষতার সাথে নিয়ন্ত্রণে নিয়ে পেছন দিকে ঠেলে দিয়েছিলেন নিকো উইলিয়ামস। কিছুটা দৌঁড়ে এসে বাঁ পায়ের জোরালো শটে অবশেষে মার্টিনেজকে পরাস্ত করতে সক্ষম হন ফেরান।

আর্জেন্টাইন সমর্থকদের মনে তখনো হয়তো ক্ষীণ আশা ছিল গোল শোধ দেয়ার। প্রতিটি নকআউট ম্যাচে এভাবেই তো ম্যাচে ফিরেছে তারা। কিন্তু আজ আর সেটি হওয়ার উপায় ছিল না। ম্যাচের একদম অন্তিম সময়ে সুযোগ পেয়েছিলেন বটে সিমিওনে, কিন্তু সেটি পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারায় জয় নিশ্চিত হয় স্পেনের।

এই জয়ের মাধ্যমে অনন্য একটি রেকর্ডও হয়েছে স্পেনের। ইতিহাসের প্রথম দেশ হিসেবে পুরুষ ও নারী দুই বিশ্বকাপেই একসাথে চ্যাম্পিয়ন হওয়ার নজির এখন স্প্যানিশদের। ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিলো স্পেনের নারী ফুটবল দল।

Sunday, July 19

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক


 চলতি বিশ্বকাপ থেকে ফিফা রেকর্ড ১৫ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে। এটি টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই আয় বৃদ্ধির কথা জানিয়েছেন। আসরের শুরুতে নিয়ন্ত্রক সংস্থাটি ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি ও টিকিট বিক্রি, বিশেষ করে চড়া দামের সেকেন্ডারি মার্কেট (টিকিট পুনঃবিক্রয়ের বাজার) থেকে। সেকেন্ডারি মার্কেটে ফিফা ক্রেতার কাছে থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছে থেকে আরও ১৫ শতাংশ কেটে রাখে।

ধারণা করা হচ্ছে ফিফার এই বর্ধিত আয়ের সুফল পাবে ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। পাশাপাশি নানা বিতর্কে ঘেরা একটি আসর শেষ করার পর এই আয়ের মাধ্যমে ইনফান্তিনো নিজের অবস্থান আরও সুসংহত করার সুযোগ পাবেন।

এদিকে বিতর্ক সত্ত্বেও আগামী মার্চ মাসে হতে যাওয়া পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনো ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে থেকে ২০০টিরও বেশি সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। রেকর্ড আয়ের পর বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনা থাকায় কিছু অ্যাসোসিয়েশন হয়তো তাদের অসন্তোষ প্রকাশ্যে আনা থেকেও বিরত থাকবে।

রাজস্বের এমন বিপুল জোয়ার নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকেও বাড়িয়ে দিতে পারে। বিডের জন্য উন্মুক্ত থাকা পরবর্তী বিশ্বকাপটি হবে ২০৩৮ সালে। গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রে আবার বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আপনাদের (ফিফা) আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া উচিত। সেবার আমরা এককভাবে আয়োজক হবো। কানাডা ও মেক্সিকো থাকবে না।’

জানা গেছে, ২০২৯ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনের বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে।

Sunday, May 31

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় কানাইঘাটের জিয়াউর রহমান সড়কের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আধুনিক স্পোর্টস ভেন্যুর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাফজয়ী ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুল আলম পলো, কানাইঘাট সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক অলিউডর রহমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য দেলোয়ার হোসেন বাবরসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব ভট্টাচার্য বলেন, সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে এমন একটি আধুনিক ইনডোর ফুটবল মাঠ প্রতিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দেশে অসংখ্য মেধাবী খেলোয়াড় থাকলেও মানসম্মত মাঠ ও সুযোগ-সুবিধার অভাবে অনেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান না। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ‘এভারগেইন এভিনিউ’-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান মুজিব এবং তাঁর ছেলে, তরুণ উদ্যোক্তা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইমতিয়াজুর রহমান সায়েম-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

‘এভারগেইন এভিনিউ’-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান মুজিব তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার লক্ষ্য থেকেই তিনি ও তাঁর ছেলে এই ইনডোর ফুটবল মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।




Saturday, May 30

কানাইঘাটে আগামীকাল উদ্বোধন হচ্ছে আধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে আগামীকাল উদ্বোধন হচ্ছে আধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

নিজস্ব প্রতিবেদকঃ


সি
লেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য যুক্ত হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’। আগামী ৩১ মে সন্ধ্যা ৬টায় জিয়াউর রহমান সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এ আধুনিক স্পোর্টস ভেন্যুর।

তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা এবং আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে এই ইনডোর ফুটবল মাঠ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাফজয়ী ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুল আলম পলো, কানাইঘাট সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক অলিউডর রহমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য দেলোয়ার হোসেন বাবরসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের দাবি, আধুনিক অবকাঠামো, মানসম্মত খেলার পরিবেশ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই মাঠ কানাইঘাটের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকরা আশা করছেন, ক্রীড়াবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হবে।

এ উপলক্ষে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘এভারগেইন এভিনিউ’-এর উদ্বোধনী আয়োজন উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

Monday, April 13

কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক ::

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম। এ উপলক্ষে কানাইঘাট উপজেলায় অংশগ্রহণ ও প্রস্তুতি নিশ্চিত করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২ মে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কানাইঘাট থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়রা যাতে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সফলতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ১২-১৪ বছর বয়সী বালক-বালিকাদের প্রশিক্ষণের মাধ্যমে বাছাই করার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে সভায় একাধিক উপ-কমিটি গঠন করা হয়।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে)সহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে।




Tuesday, December 9

সিলেট টাইটান্সের উপদেষ্টা  ফাহিম আল চৌধুরী

সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী


নিজস্ব প্রতিবেদক:

সিলেট অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পেশাদার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স-এর নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহিম আল্ চৌধুরী। সিলেটের ক্রিকেট অঙ্গনকে আরও এগিয়ে নিতে পরিচিত এই সামাজিক ও মানবিক ব্যক্তিত্বকে দলে যুক্ত করার কথা শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট টাইটান্স-এর চেয়ারম্যান সামি ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেন।

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুরের বাসিন্দা ফাহিম আল্ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর প্রতিষ্ঠিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর মাধ্যমে জকিগঞ্জ, কানাইঘাটসহ সিলেট অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, সামাজিক ও মানবিক উন্নয়নে তাঁর অবদান তাকে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত করেছে। এবার সিলেট টাইটান্সে যুক্ত হয়ে তিনি সিলেটের ক্রিকেট উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

চেয়ারম্যান সামি বলেন, “ফাহিম আল্ চৌধুরীর মতো নেতৃত্বগুণসম্পন্ন, কৌশলী এবং সক্ষম একজন ব্যক্তিকে দলের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সিলেট টাইটান্সকে আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”

উপদেষ্টা মনোনীত হয়ে ফাহিম আল্ চৌধুরী বলেন, “আমাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত ও কৃতজ্ঞ। সিলেট টাইটান্স পরিবারের প্রতি আমার মনের গভীর থেকে ধন্যবাদ। ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার প্রতিশ্রুতি।”
তিনি আরও যোগ করেন, “সিলেট আমাদের গর্ব, আমাদের আবেগ। খেলাধুলা সততা ও স্বচ্ছতার মধ্যেই সুন্দর। কোনো অনৈতিক প্রভাব দেখলে আমি এক মুহূর্তে নিজেকে সরিয়ে নেবো। কিন্তু সিলেট টাইটান্সের সাফল্যের জন্য আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।”

ফাহিম আল্ চৌধুরী বিশ্বাস করেন, সমর্থকদের দোয়া, খেলোয়াড়দের পরিশ্রম এবং টিম ম্যানেজমেন্টের সঠিক দিকনির্দেশনায় এবার সিলেটে আসবে কাঙ্ক্ষিত বিপিএল ট্রফি কারণ সিলেট সেরাটাই পাওয়ার যোগ্য।

Sunday, January 19

কানাইঘাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিঘীরপাড় ইউনিয়ন চ্যাম্পিয়ন

কানাইঘাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিঘীরপাড় ইউনিয়ন চ্যাম্পিয়ন


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৫ এর কানাইঘাট উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন ফুটবল দল।

রোববার বিকেলে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় কানাইঘাট পৌরসভা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিঘীরপাড় ইউপি ফুটবল দল।


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রশাসনিক কাজে সিলেটে থাকায় তার অনুপস্থিতিতে পুরষ্কার তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি প্রধান শিক্ষক আব্দুস শুকুর, মাস্টার জাহিদ হোসেন রাহিন।

 

কানাইঘাট উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন ফুটবল দল পরবর্তীতে আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Friday, January 17

কানাইঘাটে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কানাইঘাটে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব,কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট সরকারি কলেজ মাঠে-এ আয়োজন করা হয়। বিপুল সংখ্যাক দর্শকদের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। 

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাটের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপত্তিত্বে ও সাবেক ছাত্রনেতা সংগঠনের সদস্য বদরুল আলম ও সাধারণ সম্পাদক সিয়াম আহমদ ফাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম.এ হান্নান,কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ,কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েস আহমদ,ডা: ইয়াকুব আলী,কৃষিবিদ মনসুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। 

প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলেআরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাটকে হারিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে আগত মঙ্গলপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। 

প্রধান অতিথি’র বক্তব্যে মামুন রশীদ মামুন বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ট সন্তান হওয়া সত্বেও প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় সহ সবসময় দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেওয়ার জন্য নীরবে কাজ করেছিলেন । ক্রীড়াঙ্গণে তার এ অবদান জাতি সবসময় স্মরণ রাখবে। তিনি আরো বলেন,বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গণকে দলীয় করণ করেছিলো। খেলাধূলায় দেশকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব অগ্রনী ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Thursday, December 26

সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার অভিষেক অনুষ্ঠান

সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার অভিষেক অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক: 

সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও পরিচয়পত্র তুলে দেন অতিথিরা। এতে কানাইঘাটের আব্দুল করিম রিপন ও জাবের আহমদ সম্মাননাপ্রাপ্ত হয়েছেন।

সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মো. জামিলুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মো. দিদার হোসেন রুবেল, ক্লাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধারাভাষ্যকার আব্দুল করিম রিপন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় জেলা কমিটির নেতৃবৃন্দ সহ কানাইঘাটের তরুণ কৃতি ফুটবলার দেলোয়ার এইচ বাবর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Monday, December 16

কানাইঘাটে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কানাইঘাটে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট স্টেডিয়ামে দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বেশ কয়েকটি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। বিকেল ৪টায় ফাইনাল খেলায় ইউরেকা চতুল ঈদগাহ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ইলেভেন সুলজার স্পোর্টস একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া খেলায় অংশগ্রহণকারী অন্যান্য দলকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

 

বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম।

 

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কানাইঘাট পৌর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা কানাইঘাট ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, কমিটির উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কয়ছর আলম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, পৌর শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, কানাইঘাট উপজেলা ফুটবল দলের কোচ কৃতি ফুটবলার আকমল হোসেন সহ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক প্রশংসনীয় উদ্যোগও গ্রহণ করেছিলেন, খেলাধূলাকে তিনি সব-সময় ভালবাসতেন। তার নামে গড়ে ওঠা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সারাদেশে ফুটবল সহ অন্যান্য খেলাধুলার আয়োজনের মাধ্যমে প্রতিভাবানদের খোঁজে বের করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Friday, December 6

কানাইঘাটে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি অনুমোদন

কানাইঘাটে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি অনুমোদন


কানাইঘাট নিউজ ডেস্ক:

রাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কানাইঘাট উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রেজাউল করিম নাচন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এই কমিটি অনুমোদন দেন।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও কানাইঘাট ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হোসেইন আহমদকে উপদেষ্টা মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কানাইঘাট উপজেলার উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়।

কয়ছর আহমদকে সভাপতি ও মামুনুর রশিদ মামুনকে সাধারণ সম্পাদক এবং সুলতান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কানাইঘাট উপজেলা কমিটি অনুমোদিত করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেইন আল আমিন, সহ-সভাপতি মোঃ নুরুল আম্বিয়া, আবুল খায়ের, আফতাব উদ্দিন হৃদয়, আব্দুল করিম চৌধুরী, আলী আহমদ চৌধুরী, রাসেল আহমদ চৌধুরী, আসাদুজ্জামান, সাইদুর রহমান মাছুম, সাহেদ আহমদ, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস রায়হান, দেলোয়ার হোসেন রিফাত, শামীম আহমদ চৌধুরী, কামিল আহমদ সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহ আলম পারভেজ, ইমরান আহমদ, ফখর উদ্দিন চৌধুরী, আশরাফ হোসেন আসাব, রাসেল আহমদ রনি, রহিম উদ্দিন, সালেক আহমদ, মাহতাব উদ্দিন, লায়েক আহমদ, এমরান সিদ্দিকী টিপন, সহ-সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, জাকির উদ্দিন, ফয়ছল আহমদ, সোহেল আমিন, আশরাফুল ইসলাম পাভেল, আবুল হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ফজু, পাভেল আহমদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, অর্থ সম্পাদক রুমান আহমদ, সহ-অর্থ সম্পাদক খালেদ মাহমুদ সুজন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জয়নুল, সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম মারজান , সহ- সাংস্কৃতিক সম্পাদক সাহান আহমদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ- প্রচার সম্পাদক সাকিব আল হাসান, সদস্য সায়েম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ওলিউর রহমান, সায়েম রানা, রাহিম উদ্দিন, সাজিদ আহমদ, রাজু আহমদ, সোহাগ আহমদ, সালমান আহমদ, জাহিদ তালুকদার, কামরান আহমদ, বজলুর রশিদ, সাহেদ আহমদ, সুলতান আহমদ, সায়েম আহমদ।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সাজ উদ্দিন সাজু, জমির উদ্দিন, শফিক আহমদ, রাশিদুল হাসান টিটু, নিজাম উদ্দিন, আর এ বাবুল, রুহুল আম্বিয়া, শরীফ আহমদ।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রেজাউল করিম নাচন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে ধন্যবাদ ও নবগঠিত উপজেলার কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও কানাইঘাট ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হোসেইন আহমদ।

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

 


দুর্দান্ত বোলিংয়ের পর আস্থাশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল টাইগার যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।

দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৭.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

একই দিন শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পা দেয় টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয়।   

টাইগার যুবাদের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের সামনে ছিল ১১৭ রানের সহজ জয়ের লক্ষ্য। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার কালাম সিদ্দিকী (০) ও জাওয়াদ আবরার (১৮) ফিরলেও সেই চাপ সহজেই সামলে নেয় বর্তমান শিরোপাধারীরা।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস ৫৭ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দেন। জেমস ৩৬ বলে ৪টি চারে ২৬ রান করে সাজঘরে ফেরেন। 

আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে খেলে ফিফটির দেখা পান। ৪২ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। পাঁচ রানে অপরাজিত থাকা রিজান হোসেনকে নিয়ে টাইগার কাপ্তান চতুর্থ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। 

এর আগে দলীয় স্কোর পঞ্চাশ পেরোনোর আগেই ৩ উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফেরেন। সপ্তম উইকেটে দলের হয়ে সর্বাধিক রান করা ফারহান ইউসুফ (৩২) ও ফাহাম-উল-হক ৩৪ রানের জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান। এরপর ৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বো হাতে ঝলসে উঠে ম্যাচসেরার পুরস্কার জেতা ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে পান ৪ উইকেট। মারুফ মৃধা ২টি ও একটি করে উইকেট নেন আল ফাহাদ এবং দেবাশীষ দেবা।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আসরটির শিরোপা জিতেছিল টাইহার যুবারা। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নামবে।