উপজেলায় আব্দুর রহিম ভরসা আহ্বায়ক, সালেহ আহমদ সদস্য সচিব; পৌরসভায় সেলিম আহমদ ও ইসতেহাক মালিক নাঈম দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুল রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৯৩ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি এবং ৫১ সদস্যবিশিষ্ট পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত উপজেলা কমিটিতে সাবেক কাউন্সিলর আব্দুর রহিম ভরসাকে আহ্বায়ক, ফারুক আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সালেহ আহমদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—হেলাল আহমদ, আলতাফ উদ্দিন, মুহিবুর রহমান, কয়ছর আহমদ কয়েস, লিটন আহমদ, সিদ্দিক আহমদ, এবাদুর রহমান হেলাল, ইয়াহিয়া আহমদ, সালেহ আহমদ চৌধুরী, বাবুল আহমদ, আব্দুল কুদ্দুছ, আছার উদ্দিন মহরি, বশির উদ্দিন, মীর নাসির, কামরুল ইসলাম, শামীম আহমদ, আব্দুল মানিক, ফখরুল ইসলাম, আসাদ উদ্দিন, সাদেকুর রহমান চৌধুরী, আলী হোসেন চৌধুরী, ইমাম উদ্দিন চৌধুরী, জুনেদ আহমদ, হারুন রশিদ, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, আহসান উল্লাহ, আব্দুল করিম, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হারুন রশিদ, মখলিছুর রহমান ও শামীম আহমদ।
কার্যকরী সদস্য করা হয়েছে নুরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম, নুর আহমদ ও জাকারিয়া আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন রিপন আহমদ, মাহবুবুর রহমান, মস্তাক আহমদ, সেলিম আহমদ বড়লোক, আব্দুল হামিদ, রেজাউল করিম, আব্দুল্লাহ আল তাহলিম, শাহিদ আহমদ, শিপলু রহমান ও জীবান আহমদ।
অন্যদিকে, কানাইঘাট পৌর কমিটিতে সেলিম আহমদকে আহ্বায়ক, শাহাব উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইসতেহাক মালিক নাঈমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
পৌর কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—মোস্তফা আহমদ, মাসুম আহমদ, হাসান আহমদ, নজরুল ইসলাম, সালিক নুর, জহির উদ্দিন, আমিন উদ্দিন, সুহেল আহমদ সুমেল, আব্দুল হক, রেজওয়ান আহমদ, ফয়জুল হক, এখলাছ উদ্দিন, জামাল উদ্দিন, আসাদ উল্লাহ, রাহিম উদ্দিন, সুহেল আহমদ, আনোয়ার, ইয়াহিয়া আহমদ, তহির উদ্দিন, জহির আহমদ, লুবাব আহমদ ও ইব্রাহিম।
সদস্যরা হলেন—নাজিম উদ্দিন, শাহিদ আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুল্লাহ আল মামুন, হোসন আহমদ, মারুফ আহমদ, জিয়াউল করিম, কয়ছর আহমদ, শাহিদুর রহমান, শিব্বির আহমদ, আরিফ আহমদ, তুহেল আহমদ, আব্দুল্লাহ আল আরাফাত, শাহিদুল ইসলাম, হেলাল আহমদ, নাবিদ আল হাসান, শাহিন আহমদ, হারিছ উদ্দিন, তুহিনুল ইসলাম, রাফি আহমদ, পারভেজ আহমদ সালমান, ফয়জুল মান্নান, শাহজাহান, ফয়েজ উদ্দিন, সাইফুল আলম ও বাবুল আহমদ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়