Sunday, July 26

কানাইঘাটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ওয়াছির আলীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওয়াছির আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

মরহুম ওয়াছির আলী স্ত্রী, ছয় ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বড় ছেলে শামীম আহমদ যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা এবং গাছবাড়ী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ (রবিবার) রাত ১০টায় আগফৌদ নারাইনপুর শাহী ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ওয়াছির আলী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে কানাইঘাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়