Thursday, May 21

হাসপাতালে ভর্তি সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী, দোয়া কামনা


নিজস্ব প্রতিবেদক :

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২০ মে) নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়