নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন “কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ”-এর পক্ষ থেকে অভিনন্দন পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) সংগঠনের একটি প্রতিনিধি দল সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ সম্মাননা প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ শরীফ আহমদ, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন, সিলেট উপশহর ই-ব্লক জামে মসজিদের খতীব মাওলানা আসআদ উদ্দিন, মুকিগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটি ও মুখিগঞ্জ ইসলামিক এডুকেশন সোসাইটির সম্পাদক হাফেজ মাসুম আহমদ কবির এবং ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল ইসলাম।
এসময় প্রতিনিধি দল কানাইঘাটের সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা, অবকাঠামোগত সংকট ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রকল্প গ্রহণ এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ কামনা করেন।
আলোচনায় এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং কানাইঘাটের উন্নয়ন ও জনকল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়