Tuesday, October 16

কানাইঘাট বাজার বণিক সমিতির নয়া কমিটিকে জেলা পরিষদ সদস্য আলমাছের অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন গত সোমবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের ভোটারধিকার প্রয়োগ করে সভাপতি পদে হাজী আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম সহ অন্যান্য পদে যাদের বিজয়ী করেছেন আমি জেলা পরিষদের পক্ষ থেকে সবাই কে অভিনন্দন জানাচ্ছি। কানাইঘাট বাজারের উন্নয়নে জেলা পরিষদ নব-নির্বাচিত বণিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সব ধরনের কাজ করে যাবে। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দ কে বাজারের উন্নয়ন ও সবধরনের শান্তি সম্পৃতি বজায় রাখা সহ ব্যবসায়ীদের কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অাহবান জানান।

কানাইঘাট নিউজ ডটকম/ প্রেবি/ ১৬ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়