Tuesday, October 16

কানাইঘাট বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে ভাইস চেয়ারম্যান রানার অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক:
ঐতিহ্যবাহী কানাইঘাট বাজার বণিক সমিতির  নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।  এক  অভিনন্দন বার্তায় জাহাঙ্গীর আলম রানা বলেন, গত সোমবার কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটারধিকার প্রয়োগ করেছেন,তিনি বাজারের সকল ব্যবসায়ী এবং নবনির্বাচিত কমিটি'র নেতৃবৃন্দকে অভিনন্দন,শুভেচ্ছা জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৬ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়