নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫১ শয্যা বিশিষ্ট নতুন সম্প্রসারিত ৫টি ভবনের ভিত্তি প্রস্থরের কাজ আগামীকাল বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন শুভ উদ্বোধন করবেন। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নতুন ৫টি ভবনের ভিত্তি প্রস্থর উপলক্ষ্যে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ভিত্তি প্রস্থর অনুষ্ঠান সফলের লক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ সরফুদ্দীন নাহিদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা সহকারি প্রকৌশলী সাইদ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারি মারুফ আহমদ, স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ কাজের সহকারি ইঞ্জিনিয়ার রাসেল চন্দ্র ভৌমিক প্রমুখ।
সভায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করে দ্রুত হাসপাতালের ৫টি ভবন নির্মাণে ১৬ কোটি টাকার কাজ শুরু হওয়ায় স্বাস্থ্য মন্ত্রী নাসিম এমপি ও সেলিম উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় আশাবাদ ব্যক্ত করা হয় হাসপাতালের সম্প্রসারিত ৫টি ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সফলের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান স্বচ্ছ ভাবে কাজ দ্রুত গতিতে শুরু করায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/১৬ অক্টোবর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়