Showing posts with label গণমাধ্যম. Show all posts
Showing posts with label গণমাধ্যম. Show all posts

Tuesday, October 14

আলোকচিত্রী আজিজুর রহীম পিউ আর নেই

আলোকচিত্রী আজিজুর রহীম পিউ আর নেই


ঢাকা: আলোকচিত্রী আজিজুর রহীম পিউ আর নেই। সোমবার রাত পৌনে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমণ্ডির শংকরের নিজ বাসায় মারা যান(ইন্না লিল্লাহি…রাজিউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পিউকে রংপুরে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। আজিজুর রহীম অবজারভারের আলোকচিত্র সম্পাদক ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক ও সকালের খবরে কাজ করেছেন। এ ছাড়া তিনি আলোকচিত্রবিষয়ক প্রশিক্ষণের প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক ছিলেন। আলোকচিত্রী আজিজুর রহীম পিউ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান সিজারের শ্যালক। তিনি রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সহসভাপতি, দৃক নিউজের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট ফোরামের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি মুফতি আহমেদ ও সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব গভীর শোক প্রকাশ করেছেন।