Sunday, May 17

শায়খুল হাদীস লক্ষ্মিপুরীর চিকিৎসায় কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটি নিউইয়র্কের সহায়তা


নিজস্ব প্রতিবেদক:

বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক, প্রখ্যাত শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিছুদিন চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থতার মধ্যেও প্রিয় প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি তাঁর মমত্ববোধে কোনো ভাটা পড়েনি। প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দোয়া কামনায় ঢাকায় ছুটে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

রবিবার (১৭ মে) শায়খুল হাদীস লক্ষ্মিপুরীর চিকিৎসা সহায়তার জন্য কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটি, নিউইয়র্ক-এর পক্ষ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে এই অর্থ লক্ষ্মিপুরীর হাতে তুলে দেন কানাইঘাট বাজারের ব্যবসায়ী ও পপুলার ফার্মেসির স্বাধিকারী ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কানাইঘাটের সন্তান মারুফ আহমদ এবং মাষ্টার হোসাইন আহমদ। এসময় হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, ভক্ত ও ছাত্রদের কাছে দোয়া কামনা করেন। 

এদিকে প্রখ্যাত শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী তাঁর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করায় কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটি, নিউইয়র্ক-এর নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়