কানাইঘাট নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর কাল সোমবার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণ কাল থেকে ৪২ হাজার ৫১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ এবং ১৮ ক্যারেটের দাম কমে হচ্ছে ৩৩ হাজার ৭৬৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২২ হাজার ৬৮৬ টাকা।
জুয়েলার্স সমিতি আজ রোববার (০৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
জুয়েলার্স সমিতি বলছে, আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৭৪০,২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৩ হাজার ৯১১ টাকা।
Showing posts with label সর্বশেষ সংবাদ. Show all posts

Sunday, November 8
ফাঁসির রায় শোনার পর যা করলো কামরুল
কানাইঘাট নিউজ ডেস্ক:
আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর স্বাভাবিক ছিলেন প্রধান আসামি কামরুল ইসলাম। তাকে বিচলিত বা তার চেহারায় কোনো ভাবান্তর দেখা যায়নি। আদালত চলা থেকে প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত কামরুল ছিলেন স্বাভাবিক।
রবিবার বিচারক রায় পড়ার সময় অন্যান্য আসামির সঙ্গে কাঠগড়ায় ছিলেন কামরুল।
রায় ঘোষণার পরপরই আদালতের বারান্দায় মামলার অন্যতম আসামি মৃত্যুদণ্ড পাওয়া বাদলের মা তুরুনা বেগম হাউমাউ করে কেঁদে উঠলে জনতার রোষানলে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা বাদলের মাকে তিরস্কার করেন।
এদিকে, রায়ের পর আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় জনতা ‘ফাঁসি-ফাঁসি’ স্লোগানে আদালত চত্বর প্রকম্পিত করে তোলেন। উপস্থিত জনতা এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন।
মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্টপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, “আদালত এত অল্প সময়ে এই রায়ের মাধ্যমে নজির স্থাপন করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।”
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, “আমরা আশা করেছিলাম, এ মামলায় আসামিরা খালাস পাবেন। তবে আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব।”
নিহত রাজনের বাবা শেখ আজিজুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “আদালতের রায়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাদের প্রতি ন্যায়বিচার করেছেন।”
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে ১৩ বছরের শিশু রাজনকে হত্যা করা হয়। নির্যাতনের সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে, যা পরে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় একে একে মুহিতের স্ত্রীসহ মোট ১২ জনকে আটক করা হয়, যাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে এ মামলায় আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
আদালত ২৪ আগস্ট চার্জশিট আমলে নেন। পরে ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় চার্জ গঠন করেন আদালত।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালত একসঙ্গে ৯টি সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। পরবর্তী সময়ে ১৫ সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন করলে আদালত ১১ জনের অনুমতি দেন। টানা ৩ দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ অক্টোবর আদালত মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
"কিতা লাগি ভিডিও করাত গেলাম ! ভিডিও করিয়া আইজ ফাসি গেছি"
কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে আজ রবিবার। রায়ে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৪ জন হচ্ছে জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম, একই থানার পীরপুর গ্রামের মৃত মব উল্লাহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮)।
তন্মধ্যে পাভেল পলাতক রয়েছে। বাকি তিন জন আজ আদালতে উপস্থিত ছিল।
ফাঁসির আদেশ হওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়ে তারা। একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে তারা।
এসময় কামরুল রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর মিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নূর মিয়াকেও কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়ে।
কাঠগড়ায় দাঁড়িয়ে নূর মিয়া বলতে থাকে- ‘কিতা লাগি ভিডিও করাত গেলাম। ভিডিও করিয়া আইজ ফাসি গেছি।’ (কেন ভিডিও করতে গেলাম। ভিডিও করে আজ ফেসে গেছি।)
তোলপাড় করা সেই ভিডিও : ’কোন সিস্টমে তরে মারতাম খ’
নোমান বিন আরমান : {ভোরের কোমল আলো যখন ফোটছে। সাহরির পর ঘুমন্ত সকলে। সেই আলো ফোটা ভোরে পৈশাচিক উল্লাসে নির্মম ও পেশাদার নির্যাতনের পর হত্যা করা হয় শিশু রাজন। শেখ সামিউল আলম রাজন নামের তেরো বছরের ওই শিশুকে নির্যাতন করার প্রায় আধাঘণ্টা একটি ভিডিও ক্লিপ তোলপাড়া তুলে ছিল দেশের সীমান্ত ছাড়িয়ে সারা বিশ্বে। কী ছিল সেই ভিডিওতে। এনিয়ে ওই ১২ জুলাই সিলেটের সকালের রিপোর্টি পুনর্পাঠ।}
রাজনকে নির্যাতনের সময় তাকে উদ্দেশ করে ঘাতকদের বলতে শোনা গেছে, ‘কোন সিস্টমে তরে মারতাম খ, আমরার হখল সিস্টম জানা আছে’। (তোকে কীভাবে মারব বল, আমরার সব পদ্ধতি জানা আছে)।
নির্যাতনের সময় ঘাতকরা জানতে চায় সে ‘খুশি’ কিনা। এই বলে তারা রোল দিয়ে তার পায়ে পেটাতে থাকে। এসময় রাজন কাতর সুরে বলে, আড্ডিত মাইর না রেবা, এখটা মারছ খুশি অইছি’। তখন ঘাতকদের একজন বলে, এখটা খাইছ খুশি, দুইটা খাইলে ডবল খুশি’! এই বল তারা উল্লাসে ফেটে পড়ে।
লোমহর্ষক এই নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুক-ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গোপন কারও তোলা ভিডিও নয়। খোদ নির্যাতনকারীরাই সেটি পরিকল্পিতভাবে তুলে। এবং উল্লাস করতে করতে তার ভিডিওধারণ করেছে। ‘লাইভ নির্যাতনের’ এই ভিডিওটিও তারা আবার নিজেরাই ফেসবুকে আপলোড করেছে।
নির্যাতনকারীদের যে সঙ্গী ভিডিও ধারণ করছিল, তাকে উদ্দেশ করে নির্যাতনকারীরা জানতে চায়, ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কি-না। ‘ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা দুনিয়ার মানুষ দেখব…’ জবাব দেয় ভিডিওধারণকারী।
রাজনকে তারা নির্যাতন করে হত্যা করেছে চুরির অপবাদে। সিনেমাটিক স্টাইলে চলা অই নির্যাতনের সময় শিশুটির স্পর্শকাতর অঙ্গে বারবার খোচানো হয়েছে। রোলার দিয়ে সেখানে অশ্লীল ইঙ্গিতসূচক ঘা ও আঘাত করা হয়েছে। এইসময় নির্যাতনস্থলের বন্ধ মার্কেটের একটি পিলারের সাথে তাকে পিচমোড়া করে বেধে রাখা হয়েছিল। বাধন খুলে মাটিতে ফেলেও তাকে নানা ‘সিস্টমে’ নিপীড়ন করতে দেখা গেছে।
টানা ২৮ মিনিটের ওই ভিডিও চিত্রের প্রতি মুহূর্তের নির্যাতনের নানা ’সিস্টম’ পরিলক্ষিত হয়েছে। নির্যাতন সইতে না পেরে শিশুটির আর্তচিৎকারের সময়, সিনেমার মত অট্টহাসিতে ফেটে পড়েছে ঘাতকরা। আঘাত করতে করতে তারা ঘেমে উঠেছে। সেগুলো সয়ে যাওয়া শিশুটি যখন ‘পানি’ খাওয়ার জন্যে তাদের বারবার অনুনয় করেছে, তখন নির্যাতনকারীরা বলছে, ‘ঘাম’ খা।
কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে হাঁটতে দেওয়া হয়। ঘাতকরা ভেবেছিল, এত নির্যাতনের পর তার আর হাটার শক্তি নেই। সে মাটিতে ধপ করে পড়ে যাবে। কিন্তু ভয়ে হাটতে থাকা শিশুটিকে উদ্দেশ করে তখন তারা বলে, ‘আড়গোড় (হাড়গোড়) দেখি এখনো ঠিক আছে, ইগুরে (ওকে) আরও মারো…’ এরপর রাজনের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেকদফা পেটানো হয়। এইভাবে দফায় দফায় শিশুটির নখে, মাথা পেট ও উড়োসহ শরীরের বিভিন্ন স্থানে রোল দিয়ে আঘাত করা হয়। এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মুচড়াতেও দেখা যায়।
ভিডিওটি এতটাই নির্মম আর পৈশাচিক, সিনেমার ভিলেনরাও এই নিপীড়ন দেখে আতকে উঠবে। কিন্তু এতটুকু গায়ে লাগেনি। এতটুকু দয়া হয়নি ঘাতকদের। তারা তাকে হত্যা করেই ক্ষান্ত হয়েছে। বলেছে, ‘তরে এমন শিক্ষা দিমু, হালার হালা (শালর শাল) জীবনে আর চুরি খরতে (করতে) ফারতে (পাড়বে) নায় (না)’। ঠিকই জীবনই দিয়ে চুরির অপবাদের মূল্য দিয়েছে শিশুটি।
সিলেট-সুনামঞ্জ রোডের কুমারগাঁও বাসস্টেশন এলাকার বড়গাঁওস্থ সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনে বারান্দার খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয় রাজনকে। কণ্ঠস্বর ও চিত্র থেকে অনুমেয় ৫/৬ ঘাতক মিলে এই শিশুটিকে নির্যাতন করে।
প্রসঙ্গত, গত বুধবার (৮জুলাই) সকাল সাতটার দিকে শিশুটিকে এমন নির্যাতন করে লাশ গুমের চেষ্টা করা হয়। ওইদিন পর্যন্ত সেটি গুমই ছিল। বুধবার রাত ১১টার দিকে একটি মাইক্রোবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে বুধবার রাত ১১টায় থানায় গিয়ে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে। মামলার এজহারনামীয় অন্য আসামিদের গ্রেফতার করতে শনিবার দিবাগত রাতে কুমারগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
রাজনের বাড়ি কুমারগাঁও বাসস্টেশন পার্শ্ববর্তী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত।
আজিজুর জানান- তিনি যেদিন ভাড়ায় মাইক্রোবাস চালাতে পারেন না, সেদিন সংসার খরচ চালাতে সবজি বিক্রি করতে বের হয় রাজন।
মা লুবনা আক্তার জানান- ওইদিন (বুধবার) রাজনের বাবা গাড়িতে (ভাড়ার ট্রিপে) ছিলেন বলে বাড়ি ফিরেননি। ভোরে টুকেরবাজার থেকে সবজি নিয়ে বিক্রির জন্য রাজন বের হয়েছিল। সারা দিন ছেলের খোঁজ পাননি তারা। রাতে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সময় এক কিশোরের লাশ পাওয়ার সূত্র ধরে রাজনকে শনাক্ত করা হয়।
লুবনা বলেন- ‘আমার পুয়া (ছেলে) চোর না, ই কথা সারা এলাকার মানুষ জানে। প্রবাসী অখলতের চোর ধরার সখ পূরণ করতে গিয়া জীবন দিছে! আমি এর উচিৎ বিচার চাই।’
Friday, July 11
কানাইঘাটে “লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের” আত্নপ্রকাশ
কানাইঘাট প্রতিনিধিঃবাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের খাসিয়া-জৈন্তা
পাহাড়ের পাদদেশে অবস্থিত অসংখ্য ছোট বড় নদী বিধৌত অপূর্ব শোভায় শোভিত
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মন্ডিত জনপদের নাম হচ্ছে কানাইঘাট। এ
উপজেলার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র “লোভাছড়াকে”
দেশ-বিদেশে পরিচিত করে তুলতে আতœপ্রকাশ ঘটেছে “লোভাছড়া ট্যুরিষ্ট ক্লাব”
নামে একটি সংগঠনের। সাংবাদিক মাহবুবুর রশিদ-কে সভাপতি ও সাংবাদিক নিজাম
উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত ‘লোভাছড়া ট্যুরিস্ট
ক্লাবের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি
আব্দুন নূর, সাংবাদিক জামাল উদ্দিন, কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল
ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক হেলাল
আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থসম্পাদক ফয়সল আহমদ চৌধূরী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মোঃ মাছুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
শাহেদ শরীফ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক
সম্পাদক জাবেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কারিমা বেগম, মাহফুজ সিদ্দীকী,
সুজন চন্দ অনুপ, শাখাওয়াত হোসেন সাজু, দিলদার হোসেইন জুবের, আহসান হাবিব,
ফরহাদ কবীর। কানাইঘাটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত
লোভাছড়া পর্যটন এলাকাকে দেশ বিদেশে তুলে ধরাসহ কানাইঘাটের যে কোন তথ্য আদান
প্রদান ও পর্যটন সম্ভাবনাময় উপজেলা অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত
এলাকাকে তুলে ধরার পাশাপাশি সকল প্রকার সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে
নবগঠিত এ সংগঠনটি কাজ করে যাবে।
Monday, June 30

জমি বিক্রির টাকায় আমজাদের জার্মানির পতাকা
শফিকুল
ইসলাম শফিক, মাগুরা : বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই বিশ্বসেরা
ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরা। ব্রাজিল সমর্থকরা যেমন বিশাল
আকৃতির হাতি নিয়ে শহরে র্যালি বের করেছে। তেমনি আর্জেন্টিনা সমর্থকরাও
বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করেছে। সব কিছু ছাপিয়ে গেছে জার্মান সমর্থক কৃষক
আমজাদ হোসেনের ৩ কিলোমিটার লম্বা জার্মানির পতাকা।
পতাকা দেখতে আমজাদের বাড়িতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী ফুটবল প্রেমীরা। ধানী জমি বিক্রি করে আড়াই লাখ টাকা দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল এক জার্মান পতাকা তৈরি করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আমজাদ হোসেন। পাগল এই সমর্থকের বাড়ি মাগুরা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামে। ৫৯ বছর বয়সী আমজাদ হোসেনের ধ্যান জ্ঞান শুধু জার্মান ফুটবল দলকে নিয়ে। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক বেশি হলেও জার্মানের খেলার দিন নিজ খরচে গরু জবাই দিয়ে নৈশ ভোজের মাধ্যমে বলতে গেলে এলাকার অনেককে জার্মান সমর্থক বানিয়ে ফেলেছেন তিনি।
ফুটবল পাগল আমজাদ কিভাবে জার্মানির সমর্থক বনে গেছেন সে ব্যাপারে জানিয়েছেন দ্য রিপোর্টকে। তিনি বলেছেন, ২০০৫ সালে তার পুরুষাঙ্গে পাথর ধরা পড়লে বহু ডাক্তারের ওষুধে কাজ না হওয়ায় সে নিশ্চিত মৃত্যুর পথে ছিলেন। অবশেষে মাগুরা নতুন বাজার এলাকার কবিরাজ মৃত মনোরঞ্জন বসু জার্মানির তৈরি হোমিও ওষুধ দিয়ে তাকে সেই কঠিন রোগ থেকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। এর পর থেকেই জার্মানির সমর্থক।
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে জার্মানি দলের সমর্থনে ২৮০ গজের পতাকা তৈরি করেছিলেন আমজাদ। ২০১০ সালের বিশ্বকাপে সে পতাকা বাড়িয়ে ২১২০ গজে রূপান্তর করেন। এ বছর ২০১৪ বিশ্বকাপ ফুটবলে ৩৫৫০ গজ কাপড় দিয়ে ৩ কিলোমিটার লম্বা জার্মান পতাকা তৈরি করেছেন। এ জন্য তার খরচ হয়েছে আড়াই লাখ টাকা। ৫০ শতাংশ ধানী জমি বিক্রি করে এই অর্থ সংগ্রহ করেছেন তিনি।
ছোট বেলা থেকে আমজাদ হোসেন ভাল ফুটবল খেলায় জেলার বিভিন্ন মাঠে নানা দলের হয়ে হায়ারে খেলতেন। বয়সের ভারে নিজে ফুটবল খেলতে না পারলেও অল্প বয়সী ছেলেদের ৪টি ফুটবল কিনে দিয়ে তাদের সঙ্গে অধিকাংশ সময় পার করেন। বাড়িতে বিদ্যুৎ না থাকায় সৌর বিদুৎতের মাধ্যমে ১৭ ইঞ্চি সাদাকালো টেলিভিশনে খেলা দেখেন তিনি। শুধু জার্মান দলের খেলা দেখতে শহর থেকে ১০ হাজার টাকা খরচ করে ডিশ লাইন নিয়েছেন তিনি।
আমজাদের প্রত্যাশা তার দল এবারের বিশ্বকাপ জিতবে। প্রিয় খেলোয়াড় মুলার, ওজিল, ফিলিপ লাম, ক্লোসা। গ্রামের ইলাহী মোল্ল্যা, তোতা মিয়া ও আনছার আলী তার পতাকা প্রদর্শনে সহযোগিতা দিয়ে আসছেন। জার্মান দল সেমিফাইনালে ওঠলে শহরে কয়েক হাজার লোক সমাগম ঘটিয়ে পতাকা প্রদর্শন করবেন বলে প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার একাধিকবার নির্বাচিত সেক্রেটরি হাজী মকবুল হোসেন বলেছেন, কৃষক আমজাদ হোসেনের জার্মান পতাকা তৈরিই ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে। ৩ কিলোমিটার লম্বা পতাকা গিনিজ বুকে স্থান পেতে পারে।
- See more at: http://www.thereport24.com/article/43341/index.html#sthash.DsB3j1Wf.dpuf

Thursday, May 29
মেয়র আইভীর সমর্থন চাইলেন সেলিম ওসমান
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের উপ নির্বাচনে
প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থন চেয়েছেন।
তিনি বলেছেন, ‘আমার ছোটভাই শামীম ওসমান যেমন আমাকে সমর্থন করেছেন। ঠিক
তেমনি আমি মেয়র আইভীরও সমর্থন চাই।’
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নারায়ণগঞ্জ ক্লাবে ব্যবসায়ী নেতা, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সেলিম ওসমান একথা বলেন।
নারায়ণগঞ্জে এমপি ও মেয়রের বিরোধ প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘এ জেলা একটা জায়গায় থেমে আছে। যেদিন এমপি ও মেয়র এক টেবিলে বসবেন তার পরের দিন থেকেই নারায়ণগঞ্জে উন্নয়নের চাকা ঘুরতে থাকবে। তাই আমি চারজন এমপি এবং সিটি করপোরেশনের মেয়রকে নিয়ে বসতে চাই।’
নারায়ণগঞ্জের রাজনীতিতে ভুল বোঝাবুঝি চলছে এমন মন্তব্য করে সেলিম ওসমান বলেন, ‘ভুল বুঝাবুঝির কারণে কেউ কেউ অন্ধকারে ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অনেক জীবন চলে যাচ্ছে। একে অপরকে দোষারোপ করার মধ্য দিয়ে প্রকৃত খুনীরা বেঁচে যাচ্ছে।’
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের মেঝ ছেলে সেলিম বলেন, ‘আমি নারায়ণগঞ্জকে শান্তির শহর বানাতে চাই। নারায়ণগঞ্জে মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে চাই। নারায়ণগঞ্জ ছিলো প্রাচ্যের ডান্ডি। সেই প্রাচ্যের ডান্ডি ফিরিয়ে আনতে হবে। নারায়ণগঞ্জের একটি মানুষও যেন বেকার না থাকে।’
জাতীয় পার্টিতে প্রার্থী হওয়া এবং রাজনীতিতে প্রবেশের ব্যাপারে সেলিম ওসমান বলেন, ‘আমি ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমার বাবা রাজনীতিবিদ ছিলেন। সেই সুবাদে অনেক বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে। সপ্তাহে একদিন বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। বাবা দুই ভাইকে রাজনীতিতে ঢুকিয়েছেন। কিন্তু কখনও আমার রাজনীতিতে আসার ইচ্ছা ছিলো না। বুধবার সকাল পর্যন্তও আমি জানতাম না আমি মনোনয়ন জমা দেয়ার জন্য আপনাদের কাছে অনুমতি চাইতে আসবো। হঠাৎ করে সব কিছু হয়ে গেছে।’
সেলিম ওসমান এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমার মা যিনি দীর্ঘদিন ধরে বৈধব্য জীবন যাপন করছেন। যার একটি ছেলে ইতোমধ্যে চলে গেছেন, সেই মা বিছানায় শুয়ে টিভির স্ক্রলে আমার মনোনয়নপত্র কেনার খবর শুনে আমাকে ফোন দিয়ে বলেছেন সেল্লু তুই এগিয়ে যা। তোর বাবা ভাইয়েরা যা করতে পারে নাই তুই সেটা করে দেখা। তাদের অসমাপ্ত স্বপ্নকে সত্যি করে দে। তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।’
নির্বাচনে বিজয়ী হতে সবার সমর্থন চেয়ে সেলিম বলেন, ‘এখন আপনাদের সমর্থন চাই। আমি শ্রমিকদের নিয়ে কাজ করি। শ্রমিক ছাড়া কোনো মালিক যেমন টিকে থাকতে পারে না। ঠিক তেমনি আমি তৃণমূলের কর্মীদের নিয়ে কাজ করতে চাই। তৃণমূলকে সম্মান দিতে চাই।’
নাসিম ওসমান ও শামীম ওসমানের ভাই সেলিম ওসমান বলেন, ‘আমি নারায়ণগঞ্জের চার এমপি এবং মেয়রকে নিয়ে এক টেবিলে বসে কাজ করতে চাই। যদি সেটা আমি না করি তাহলে আপনারা আমাকে কান ধরে নারায়ণগঞ্জ থেকে বের করে দেবেন। আর আমি যদি না যেতে পারি যারা সংসদে যাবে তাকেও এক টেবিলে কাজ করতে হবে। কোনো স্বজনপ্রীতি করা যাবে না।’
প্রয়াত নাসিম ওসমান সম্পর্কে ছোট ভাই সেলিম বলেন, ‘উনার অনেক স্বপ্ন ছিলো যা উনি পূরণ করে যেতে পারেনি। এর কারণ হচ্ছে, পর্যাপ্ত টাকার অভাব, রাজনৈতিক অস্থিরতা আর হিংসা বিদ্বেষ। আমি কোনো হিংসা বিদ্বেষ রাখতে চাইনা। আমি নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে চাই।’
গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সদস্য প্রবীর সাহা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজালাল, ইয়ার্নমার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, শোভন গার্মেন্টেসের পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, বিকেএমইএ লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক, ফেন্ড্রস্ মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন টিটু, সাবেক সভাপতি বাদশা মিয়া, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, এনায়েত নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রধান, জেলা জাসদের সভাপতি এম এ সাত্তার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, সদস্য সচিব অ্যাডভোকেট মজিদ খন্দকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অব ওয়ার্কাস এর কেন্দ্রীয় কমিটি সভাপতি কাউসার আহম্মেদ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, শহর যুব মহিলা লীগের সভানেত্রী মাহমুদা মালা প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/

Monday, April 7

তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির
রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা অনেকদিন ক্ষমতায় থাকতে চায় বলেই সংবিধানকে কাঁচি
দিয়ে কেটে ছিঁড়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। কিন্তু
নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন
সম্ভাব নয়।’
স্থানীয় সময় রোববার সকালে হার্ভার্ডে ‘বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচারের অন্বেষণ এবং সুষ্ঠ নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের শতকরা ৯০ শতাংশ মানুষের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’
গত ৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনের উদ্ধৃতি টেনে রিজভী আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। শুধুমাত্র দিল্লিকে খুশি করতে এটি একটি গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। দেশের মানুষ আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না। জনগণ শিঘ্রই এর জবাব দেবে। তাই এখনও সময় আছে অবিলম্বে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’
রিজভী দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘দেশে আইন আছে, আদালত আছে তবুও বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। হত্যা, গুম আর নিখোঁজ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে ১০/১৫ টি করে খুন হচ্ছে। কোনো কোনো দিন এ সংখ্যা ৫০ ছড়িয়ে যায়। এ রকম এক দুর্বিসহ সময় অতিক্রম করছে দেশের মানুষ।’
তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ তথা হাসিনা সরকারের আমলে কখনই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না। তাই কঠোর আন্দোলন করে এ সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
দুঘণ্টাব্যাপী সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল উপস্থিত দর্শকদের প্রশ্ন-উত্তর পর্ব। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রে লেকচার রুমে অনুষ্ঠিত বোস্টনের সোসাল জাস্টিস ওয়াচ গ্রুপ আয়োজিত ‘ফেয়ার ইলেকশন, পারজু জাস্টিস অ্যান্ড ডেমোক্রাসি ইন বাংলাদেশ’ (বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের অন্বেষণ এবং সুষ্ঠ নির্বাচন) শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস হিসেব বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার করিম।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ম্যাসাচুসেটসের ট্রেনার্জি কর্পোরেশনের সিটিও ড. এনায়েত উল্লাহ।
সেমিনারের মডারেটর ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ ফ্যাকাল্টি একেএম খায়রুল ওয়ারা ও কার্টজেস মাইক্রোকোপির সিনিয়র সাইন্টিস এফএইচএম ফরিদুর রহমান।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী সেমিনারে অংশ নিতে গত ৩ এপ্রিল স্থানীয় সময় সকালে এমিরাটর্স এয়ারলাইন্সে বস্টন এসে পৌঁছান। বস্টনে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র ও বস্টন বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সেমিনার শেষে রুহুল কবির রিজভী আগামি ৮ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে বস্টন ত্যাগ করবেন বলে জানা গেছে।

পাবনা: জামায়াত-শিবিরের জঙ্গি নিয়ে খালেদা জিয়া দেশের
বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এমন মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির পলিট
ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ‘তিনি এখন পাকিস্তানের
রাজনীতি নিয়ে ব্যস্ত।’ সোমবার দুপুরে শহরের রফিকুল ইসলাম বকুল পৌর
মিলনায়তনে পার্টির পাবনা জেলা শাখার সপ্তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ওয়ার্কাস পার্টিকে শক্তিশালী করতে হবে। তা না হলে সাধারণ মানুষের রক্ষাকবজ বলে কিছু থাকবে না’।
এমপি বাদশা বলেন, ‘বর্তমানে দেশে গুটিসংখ্যক মানুষ শোষণ-বঞ্চনা করে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। তাদের দল আছে, অথচ শোষিত ও বঞ্চিত মানুষের কোনো দল নেই। আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ার্কাস পাটি। মুক্তিযুদ্ধের শপথসহ শোষনমুক্ত সমাজ গড়তে হবে। এ জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণমঞ্চ কাজ করছিল। অথচ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ এণ মঞ্চে বিভক্ত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ছাত্রলীগ-যুবলীগের এ কর্মকাণ্ডে সরকার সুষ্ঠুভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
সভায় বক্তারা বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষসহ সবক্ষেত্রে জুলুম চাপিয়ে দিয়েছে সরকার। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুড়ো, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা সভাপতি রেজাউল করিম মনি ও জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনের সপ্তম সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।

প্রধানমন্ত্রীর টিকে থাকা নিয়ে রফিকের সংশয়
ঢাকা: প্রধানমন্ত্রীর টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়। তিনি বলেছেন,
‘ছাত্রলীগ দেশকে যেভাবে নিয়ে গেছে তাতে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্ব
থাকে কি না সন্দেহ আছে। শেখ হাসিনাকে শুধু প্রধানমন্ত্রীত্ব থেকে নয় দেশ
ছেড়েও চলে হতে পারে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে দিয়ে যে অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা দেয়া শুরু করেছে তা পাকিস্তানী হানাদার বাহিনীকেও হার মানায়।’
তিনি বলেন, ‘পুলিশ ব্যবহার করে আন্দোলন দমানো যাবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আন্দোলন সফল হয়েছে। তার প্রমাণ ৫ জানুয়ারির নির্বাচন। যে নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যায়নি। বর্তমান সংসদে যারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন তারা কেউই সংবিধান অনুযায়ী নির্বাচিত সাংসদ নন।’
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার প্রমাণ সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।’
বিএনপির এ প্রবীণ নেতা আরও বলেন, ‘দেশে বর্তমান অবস্থা বিদ্যমান থাকলে কোনো গণতন্ত্র থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জোর দিয়ে বলেন, ‘সরকার বিদ্যুৎ, করিডোর, তিস্তার পানি ভারতকে দিচ্ছে। এটা করা চলবে না। তাই দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোকলেস তালুকদারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/এ

খালেদা অন্যের বাড়িতে বিনা পয়সায় ভাড়া থাকেন
ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান
মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাড়ি ভাড়া নিয়ে জাতির
সঙ্গে মশকারা করছেন। তিনি নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে বিনা পয়সায়
ভাড়া থাকেন। নিজের গুলশানে ৩৮ কাঠার বাড়ি একটি বিদেশি কোম্পানির কাছে ভাড়া
রেখেছেন।’
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আজকে তাকে নিয়ে একটি সংবাদ বেরিয়েছে, তিনি নাকি অর্থের অভাবে বাসা ভাড়া দিতে পারছেন না। তিনি জেনারেল জিয়ার মৃত্যুর পর এরশাদের কাছ থেকে মাত্র ১ টাকায় ৩৮ কাঠার উপর একটি বাড়ি নিয়েছিলেন। সে বাড়ি বিদেশি একটি কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে ১০ লাখ টাকার বেশি ভাড়া আসে। এগুলো কোথায় যায়?’
তিনি বলেন, ‘তিনি যদি ঘর ভাড়া দিতে না পারেন, কীভাবে লাখ লাখ টাকা খরচ করে নিরাপত্তাবাহিনী পোষেন। কয়েকটা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। তার পুত্র লন্ডনে বিলাসী জীবন যাপন করেন। আর তিনি জাতিকে বিভ্রান্ত করার জন্য মশকারা করে এ সংবাদ প্রকাশ করেছেন। জাতির সঙ্গে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘গতকাল (৬ এপ্রিল) নটরডেম কলেজের সামনে একটি বাসে আগুন দেয়া হয়েছে। বেগম জিয়া আন্দোলনে নামার হুমকি দিয়েছে। তাদের উদ্দেশে আমাদের কথা পরিষ্কার। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নৈরাজ্য দমনে এ সরকার বদ্ধপরিকর। আমরা কঠোর হস্তে দমন করবো। কিছুদিন আগেও যারা দেশব্যাপি নৈরাজ্য চালিয়েছে, তারা এখন ঘাপটি মেরে আছে। আমাদের সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘টি২০ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক দেশ এ খেলা আয়োজনের চেষ্টা করেছে। এছাড়া এ খেলা অনুষ্ঠানে বাধাগ্রস্থ করতে বিরোধী জোটের ষড়যন্ত্র ছিল। আমাদের নেত্রীর প্রচেষ্টার ফলে এ বিশ্বকাপ বাংলাদেশেই অনুষ্ঠিত হয়েছে। এভাবে আগামী দিনেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও গৌরবান্বিত হবে।’
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

Tuesday, April 1
সিংহ নিয়ে মজার বাকযুদ্ধে অখিলেশ-মোদি
ঢাকা: ছয়টি সিংহ নিয়ে জমে উঠেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও গুজরাটের বিজেপি নেতা নরেন্দ্র মোদির মধ্যকার তর্ক-বিতর্ক।
নরেন্দ্র মোদি গুজরাটে গির অরণ্য থেকে ৬টি সিংহ পাঠিয়েছিলেন উত্তর প্রদেশে, একধরনের প্রতীকী উপহার হিসেবে। সিংহগুলো বর্তমানে লক্ষ্ণৌ চিড়িয়াখানায় রয়েছে।
সিংহ পাঠানোর পর মোদি বলেন, ‘অখিলেশ গুজরাটি সিংহের মর্ম বোঝেনি। তারা রাষ্ট্র চালাতে যেমন অপারগ তেমনই অপারগ সিংহের যত্ন নিতে। পশুগুলোকে খাঁচায় ভরে দুর্বল করে ফেলেছে।’
অখিলেশ ও তার বাবা- সমাজবাদি পার্টির নেতা মোলায়মকে গির অরণ্য ঘুরে আসার পরামর্শ দেন মোদি। বলেন, সেখানে গেলে তারা দেখতে পাবেন গুজরাটের সিংহদের খাঁচায় পুরে রাখা যায় না।
জবাবে অখিলেশ বলেন, তিনি কোনো হায়েনার কাছ থেকে সিংহের ব্যাপারে উপদেশ নিতে চান না। তারা কি করতে পারেন না পারেন তা উত্তর প্রদেশের মানুষ ভালোই জানেন।
অখিলেশ আরও বলেন, ইতাবায় সিংহগুলোর জন্যে বড় খাঁচা বানানো হবে। তাদের তিনি বেরোতে দেবেন না।
এভাবেই প্রতীকী বাগযুদ্ধে বিনোদন যোগাচ্ছেন ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের এই দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

মালেয়শিয়ায় বৈধ হচ্ছে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি
চট্টগ্রাম: মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ২ লাখ ৬৭ হাজার
বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। রেজিস্ট্রাড বাংলাদেশি
শ্রমিকদের পাশাপাশি এসব অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে এরই মধ্যে পরিকল্পনা
(অ্যামনেস্টি স্কিম) গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার হাউসে চট্টগ্রামের
ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান মালয়েশিয়ান
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় বর্তমানে ২২ লাখ অভিবাসী রয়েছে এরমধ্যে ১৪ লাখ বৈধ
বাংলাদেশি। এর বাইরের মালেশিয়ায় থাকা ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে
বৈধ করার পরিকল্পনা চলছে। মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক
উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাইভাল ভিসা চালুর
চিন্তা ভাবনা করা হচ্ছে।’
হামিদি বলেন, ‘বাংলাদেশ থেকে আরো দেড় লাখ কৃষি শ্রমিক নেয়ার কথা এরইমধ্যে
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আমাদের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে
পরামর্শক্রমে চট্টগ্রামে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করার পরিকল্পনা
রয়েছে।’
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশ সরকারের ট্যাক্স
হলিডেসহ অন্যান্য সুবিধা নিয়ে মিরসরাই ও আনোয়ারায় ইকনোমিক জোন গড়ে তোলা
হচ্ছে। এতে বাংলাদেশি সুলভ শ্রম ব্যবহার করে মালয়েশীয় শিল্প কারখানা স্থাপন
এবং মালয়েশিয়াতে শিল্প কারখানা স্থাপন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের অপার
সুযোগ রয়েছে।’
মালেশিয়ার পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে হোটেল,
মোটেল, রিসোর্ট ও পিকনিক স্পট তৈরি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ
জানান চট্টগ্রামের এ ব্যবসায়ী নেতা।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মালয়েশিয়ায়
বাংলাদেশি কনস্যুলার একেএম শহিদুল ইসলাম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ
প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব,
জহিরুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, আনোয়ার
শওকত আফসার, মো. জহুরুল আলম, মো. জাহাঙ্গীর, মাহফুজুর রহমান, মালয়েশিয়া
সরকারের পার্লাম্যান্ট সেক্রেটারি জল সামিয়ন, ডেপুটি সেক্রেটারি জেনারেল
ওহাব বিন মো. ইয়াসিন, ফরেইন ওয়ার্কার্স ডিভিশনের আন্ডার সেক্রেটারি টেংকু
আমিন বিন তুয়ান সোলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলামেইল২৪ডটকম/
সোহেল রানার জামিন স্থগিত
ঢাকা: সাভারের চাঞ্চল্যকর পোশাক কারখানা রানা প্লাজা ধসের
ঘটনার দায়ের হওয়া মামলার আসামি ভবনের মালিক সোহেল রানার জামিন আদেশ স্থগিত
করা হয়েছে। আগামি চার সপ্তাহের জন্য এ স্থগিত আদেশ দিয়েছেন চেম্বার
বিচারপতি।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন সোহের রানা।
গত ২৩ মার্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায় বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।
মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত এক হাজার ১৩০ জন নিহত হন।
এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ মামলাটি দায়ের করেন।
রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য আরেকটি মামলা করেন। হাইকোর্ট ওই মামলাটির শুনানি করেননি।

শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক গোলাম আজমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শহরের কলেজগেট বেবিটেক্সি শ্রমিক সমিতির সভাপতি।
নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী জান্নাতুল ফাতেমা জানান, বিকেলে তার স্বামী বাইপাসের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকার সময় তিনটি মোটরসাইকেলে করে সরকার দলীয় চিহ্নিত পাঁচজন সন্ত্রাসী সেখানে আসে। তারা গোলাম আজমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় গোলাম আজমকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে তিনটি গুলি লেগেছে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছে। ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান এ এম হোসেল কাশেম জানান, তার মৃত্যুর খবর শুনে বাড়ি গিয়ে বিস্তারিত জানতে পারি।
টাঙ্গাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ল্যাপটপ পেলেন এমপিরা
ঢাকা: সংসদীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সংসদ সদস্যদেরকে ল্যাপটপ দেয়া হয়েছে।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন সংসদ-সদস্যদের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্টারনেট এপ্লিকেশন তৈরির কর্মসূচির আওতায় এ ল্যাপটপ দেয়া হয়।
এসময় স্পিকার বলেন, ‘তথ্য প্রযুক্তির যুগে সবাইকেই এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সংসদ সদস্যরা যাতে অধিবেশনকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের দায়িত্ব আরো সুষ্ঠুভাবে পালন করতে পারেন এবং সে লক্ষ্যে অধিবেশন কক্ষেও যাতে তারা ল্যাপটপ নিয়ে যেতে পারেন ভবিষ্যতে তা বিবেচনা
করা হবে।’
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ এবং সংসদ সদস্যরা।

রওশনের সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা: জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের
বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ আন্তর্জাতিক
বিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান।
বুধবার বিকেল ৫টায় রওশনের গুলশান-২ এর বাসায় প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
পরে তিনি তার বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের এলান ডানকান জানান, বাংলাদেশের গার্মেন্টস নিয়ে কথা হয়েছে। এছাড়া দুদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে আরো দৃঢ় করা যায় সেব্যাপারেও কথা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সংসদকে আমরা কার্যকর দেখতে চাই। পাশাপাশি যেসব নির্বাচন হচ্ছে তাতেও স্বচ্ছতা দেখতে চাই।

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক বৃহস্পতিবার
ঢাকা: কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আগামি বৃহস্পতিবার সকাল
১১টায়। বৈঠকটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির
রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

গিনেজ বুকে রেকর্ড হয়ে থাকবে নির্বাচনের কলঙ্কজনক চিত্র
ঢাকা: ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন ও উপজেলা নির্বাচনের
কলঙ্কজনক চিত্র গিনেজ বুকে রেকর্ড হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, ‘উপজেলা নির্বাচনের মাধ্যমে সরকারের আধিপত্যের নগ্নতা ফুটে উঠেছে। ৫ জানুয়ারির পরে নতুন করে উপজেলা নির্বাচন দিয়ে আবারও সরকারের বিবস্ত্র হওয়ার কোনো প্রয়োজন ছিল না।’
মঙ্গলবার দুপরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা যেভাবে বক্তব্য দিয়েছেন, প্রধান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকও একই সুরে কথা বলেছেন। একটি সাংবিধানিক পদে থেকে এভাবে রাজনৈতিক বক্তব্য দেয়া যায় কি না তা জাতির কাছে প্রশ্নবিদ্ধ।’
তিনি বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস হলেও আওয়ামী লীগ তা বিশ্বাস করে না। তাদের মূল ক্ষমতার উৎস হচ্ছে ভারত। এজন্য এখন গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে হয়েছে, অফ দ্যা ভারত, ফর দ্যা ভারত, বাই দ্যা ভারত।’
তিনি আরও বলেন, ‘সরকার বিচার বিভাগকে সম্পূর্ন নিয়ন্ত্রণ করে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। আর এ কারাগারের জেল সুপার হচ্ছে শেখ হাসিনা। সুপ্রিমকোর্ট, নিম্ন আদালতসহ সব কোর্ট এখন মুজিব কোর্টের ভিতরে ঢুকে গেছে।
জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, ‘শেখ হাসিনা যেমন মুক্তিযুদ্ধ করেননি তেমনি তার বাবা শেখ মুজিবও মুক্তিযুদ্ধ করেননি। শেখ মুজিব ২৫ মার্চ রাতে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকিস্তানী বাহিনীর কাছে ধরা দিয়েছিলেন।’
উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি কারও ক্ষতি হয়ে থাকে তা হয়েছে শাসক দল আওয়ামী লীগের। অন্য কোনো দলের নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রমুখ।

বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার
ঢাকা: বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সরকারের রাষ্ট্রীয়
সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার
রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সবুজবাগ থানা যুবদল ঢাকা দক্ষিণ আয়োজিত ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলাগুলো রাষ্ট্রীয় সন্ত্রাস। আর সরকার সুপরিকল্পিতভাবে বিএনপির নেতাদের নামে এই রাষ্ট্রীয় সন্ত্রাসীর মামলা দায়ের করেছে।’
নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে এসেছে- ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরাও এই ভাষায় কথা বলে না। তিনি মূলত প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হওয়ার জন্য এই বক্তব্য দিয়েছেন।’
ব্যারিস্টার রফিক বলেন, ‘সহিংসতা, মানুষ হত্যা এবং ভোটার বিহীন নির্বাচন করে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ ও গণতন্ত্র নিরাপদ নয়। তাই আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বর্তমান স্বৈরাচার সরকারের পায়ের নিচে শক্ত মাটি নেই। সুতরাং আন্দোলন ও সংগ্রামের কোনো বিকল্প নেই।’
পুলিশ বাহিনীকে জনগণ ও বিএনপির বিরুদ্ধে সরকার তাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের চেয়েও আবদুল মোবারক কঠিন আওয়ামী লীগার।
আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্যে রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের
সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।