নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট পৌরসভার মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থী খাজা শামীম আহমদ শাহীন ও তুষার সালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ হান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিফতাহুজ্জামান,ইউপিইটিসি ইন্সট্রাক্টর মনজুরুল ইসলাম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম,প্রভাষক আহমদ হোসেইন, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ.কে.এম ওলিউল্লাহ,কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন বর্ধন,আমেরিকা প্রবাসী মাস্টার শামসুল ইসলাম , দলইমাটি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু বক্কর,জামিল আহমদ,বুলবুল আহমদ প্রমূখ।
এ সময় সংবর্ধিত শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা।
পরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়