কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরমেটে। যা ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরমেট হিসেবে পরিচিত।
এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যেই মাশরাফিকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অন্যসব টুর্নামেন্টের মতো এশিয়া কাপ শুরুর আগেও সবার প্রশ্ন- ব্যাটিংয়ে টাইগারদের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন কে?
ঘোষিত স্কোয়াডে ওপেনার রয়েছেন তিনজন। যেখানে তামিম ছাড়া অন্য দুজন হলেন- লিটন দাস ও মোহাম্মদ মিথুন। ওপেনিংয়ে এ দুজনের মধ্যে একজনকেই দেখা যাবে তামিমের সঙ্গী হিসেবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়