নিজস্ব প্রতিবেদক ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দেশ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও কানাইঘাট বেবি শপের পরিচালক শহিদুল্লাহ সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি আবারও কানাইঘাটবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়