Tuesday, March 17

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কিউ এম ফারুক


কানাইঘাট নিউজ ডেস্ক :

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৫ নং বড়চতুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজের সাবেক কো-অপ্ট সদস্য এবং কমিউনিটি পুলিশিং বড়চতুল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কিউ এম ফররুক আহমদ ফারুক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহা উপলক্ষ।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, সংযম এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা,এই মূল্যবোধ ধারণ করলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

কিউ এম ফররুখ আহমদ ফারুক দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র দিন সবার জীবনে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়