Thursday, March 19

মাওলানা আবুল হোসাইন চতুলীর ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও সাম্যের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে,এটাই হোক সবার প্রত্যাশা। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

শেষে তিনি সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

ঈদ মোবারক।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়