Wednesday, March 18

কানাইঘাট পৌরবাসীকে কাওছার আহমদের ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কাওছার আহমদ। বুধবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় কাওছার আহমদ বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ একমাস সিয়াম-সাধনা, আত্মসংযম, ত্যাগ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর ফিরে আসে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই মহিমান্বিত দিনটি শুধু আনন্দের নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল চেতনা। তাই আসুন, আমরা সবাই মিলে এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই এবং একটি সুন্দর, সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসি।

কাওছার আহমদ আশা প্রকাশ করে বলেন, ঈদের এই পবিত্র উপলক্ষ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে এবং কানাইঘাট পৌরসভাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক এই প্রার্থনা জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়