নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট পৌরসভার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমেরিকা প্রবাসী এস কে শরীফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র আনন্দ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানায়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই রয়েছে প্রকৃত তৃপ্তি।
এস কে শরীফ সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের পবিত্রতা আমাদের জীবনকে আলোকিত করুক এবং দেশ ও জাতির জন্য বয়ে আনুক কল্যাণ ও অগ্রগতি।
শেষে তিনি কানাইঘাট পৌরবাসীসহ সকলের জন্য একটি সুন্দর, আনন্দমুখর ও শান্তিপূর্ণ ঈদ কামনা করেন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়