নিজস্ব প্রতিবেদক ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইমেজ ফাউন্ডেশন ও ইমেজ টেক্সট লিমিটেডের চেয়ারম্যান, সিলেট বিভাগীয় সমিতি উত্তরা’র সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বেলাল আহমেদ (এমবিএ)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়ার অনন্য শিক্ষা নিয়ে মুসলমানদের জীবনে আনন্দের বার্তা হয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য তখনই সফল হবে, যখন সমাজের প্রতিটি মানুষ একে অপরের পাশে দাঁড়াবে। ধনী-গরিবের বিভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি সাম্যভিত্তিক ও মানবিক সমাজ। তিনি সমাজের বিত্তবানদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বেলাল আহমেদ দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
শেষে তিনি কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়