Tuesday, March 17

এহসান রানার ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া শিশু-কিশোর সংগঠন কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক এহসান রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

পরিশেষে তিনি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়