Thursday, March 19

ঈদুল ফিতরে কানাইঘাটবাসীকে আহমদ সালেহ বীন মালিকের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গাছবাড়ী উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়রাম্যান , কানাইঘাট ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট, আমার কানাইঘাট গ্রুপের প্রধান সমন্বয়কারী প্রিন্সিপাল আহমদ সালেহ বীন মালিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহিমা নিয়ে মুসলমানদের মাঝে আনন্দের বার্তা হয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল প্রতিপাদ্য-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আহমদ সালেহ বীন মালিক দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলেই একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

শেষে তিনি কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়