Thursday, March 19

দুবাই প্রবাসী নুরুল ইসলামের ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক :

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।

নুরুল ইসলাম কানাইঘাটবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ,এই প্রত্যাশা ব্যক্ত করেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়