ঢাকা: ইরাকে রোববার সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রের মাধ্যমে বিবিসি এ খবর জানিয়েছেন।
রাজধানী বাগদাদের শাব এলাকার এক কফিশপে অন্য এক বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়। আহত হয় আরো ১৬ জন।
রোববার সন্ধ্যায় বাকুবা শহরের এক আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং আরো ৩৪ জন আহত হয়। এর কিছুক্ষণ পর শহরে এক বরযাত্রীর গাড়ি লক্ষ্য করে আরো একটি বোমা হামলা চালানো হয়। এতে চার জন নিহত এবং আরো ১৭ জন আহত হয়।
এছাড়া মাদাইনের এক খেলার মাঠে তরুণ খেলোয়াররা যখন খেলছিল তখন সেখানে আরো একটি বোমা বিস্ফোরিত হয়। এতে নিহত হয় চারজন এবং আহত হয় ১৩ জন। হাসপাতালের কর্মকর্তারা সিরিজ বোমা হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করে।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়