নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য, কুয়েত প্রবাসী রাশিক উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়