Wednesday, March 18

শিক্ষক নেতা কবির উদ্দিনের ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলা সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮)-এর আহ্বায়ক মোহাম্মদ কবীর উদ্দিন শিক্ষক সমাজসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে সবাইকে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনে,এই কামনাই ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়