Saturday, March 21

কানাইঘাটে সাবেক কাউন্সিলর জমির উদ্দিনের ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে  প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর জমির উদ্দিন কামরান।

শুক্রবার (২০ মার্চ ) স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জমির উদ্দিনের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপহারদাতা সাবেক কাউন্সিলর জমির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও  হযরত মাওলানা আব্দুল লতিফ মহেষপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ মোঃ শাহাব উদ্দিন। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মাওলানা আব্দুল লতিফ মহেষপুরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। দোয়ায় জমির উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার এ মানবিক কার্যক্রম কবুল হওয়ার প্রার্থনা জানানো হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়