কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট লেখক ফোরামের সদস্য, পৌরসভার বিষ্ণুপুর (বড়বাড়ী) গ্রামের সন্তান ফয়সল আহমদ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে সুখ, শান্তি ও অনাবিল আনন্দের বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়,এই কামনা করেন তিনি।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়