নিজস্ব প্রতিবেদক ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের ব্যক্তিগত (কানাইঘাট) প্রতিনিধি ও খেলাফতে মজলিস কানাইঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক,এই প্রত্যাশা ব্যক্ত করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়