Friday, March 20

জি.এন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফরহাদ কবিরের ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের সুপরিচিত জিন্দাবাজারস্থ জি.এন ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড কনসালটেন্সি ও জি.এন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ফরহাদ কবির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও আত্মশুদ্ধির বার্তা। এই দিনটি কেবল আনন্দ উদযাপনের নয়, বরং ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তোলার এক মহৎ উপলক্ষ। ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, ধৈর্য, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসা,যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের উচিত ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সকল স্তরের মানুষের মাঝে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হতে পারে।

ফরহাদ কবির দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, এই পবিত্র ঈদ যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও অগ্রগতি কামনা করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়