নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট সদর ইউনিয়নসহ সমগ্র উপজেলাবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উপলক্ষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই আনন্দ শুধু ব্যক্তিগত নয়, বরং এটি সামগ্রিক সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং পরস্পরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সমাজে বিদ্যমান বিভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয় এই পবিত্র উৎসব।
চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত প্রয়োজন। ঈদের শিক্ষা আমাদেরকে সেই মূল্যবোধগুলো ধারণ করতে উদ্বুদ্ধ করে। তিনি সকলকে ঈদের আনন্দ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের চেতনা আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথকে আরও সুগম করবে। তিনি মহান আল্লাহর দরবারে কানাইঘাটসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও একটি আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়