Tuesday, March 17

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

 


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে কানাইঘাটের সর্বস্তরের জনগণ, সাংবাদিক পরিবার এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন মানুষের জীবনে বয়ে আনে শান্তি, সৌহার্দ্য ও অনাবিল আনন্দের বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

তারা আরও বলেন, ঈদের উৎসব আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। এই আনন্দঘন মুহূর্তে সমাজের সকল স্তরের মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ ভাগাভাগি করবে-এটাই হোক আমাদের প্রত্যাশা। ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ এবং সমৃদ্ধ দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে পারি।

বিজ্ঞপ্তিতে তারা সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরিশেষে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়