Thursday, September 11

শাকিল-শাহনাজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ


ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল ও কূটনীতিক শাহনাজ গাজীর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ। গত তিন-চারদিন ধরে তাদেরকে আর সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে না। এ ঘটনায় সতীর্থ ও শুভাকাঙ্ক্ষিদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কেন তারা ফেসবুক থেকে নিজেদের গুটিয়ে নিলেন-এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফেসবুক বন্ধু মহলে। মাহবুবুল হক শাকিল বিভিন্ন কবিতা, গল্প, সাহিত্য ও রাজনৈতিক দর্শন নিয়ে ফেসবুকের পাতায় লেখা পোস্ট করতেন। ফেসবুক বন্ধুরা তার সেই লেখা থেকে অনেক তথ্য জানতে পারতেন। ফেসবুকের মাধ্যমে অনেক শুভাকাঙ্ক্ষিরা তার খোঁজ-খবরও নিতেন। কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ থাকায় শুভাকাঙ্ক্ষি-রাজনৈতিক সতীর্থরা হালনাগাদ তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে কূটনীতিক শাহনাজ গাজীও তার ভাবনা, বিভিন্ন অনুষ্ঠান ও সর্বশেষ হালনাগাদ তথ্য ফেসবুকে শেয়ার করতেন। সেখান থেকে তার সম্পর্কেও জানতে পারতেন ফেইসবুক বন্ধুরা। কিন্তু তার ফেসবুক বন্ধ থানায় সেই সুযোগ আর থাকছে না। অথচ এই ফেসবুকের বদৌলতেই অতীতের ঘটনা নিয়ে নিজেদের সম্পর্কে সংশ্লিষ্টদের মাঝে ইতিবাচক ভাভমূর্তি তৈরি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল ও কূটনীতিক শাহনাজ গাজী। ২০১০ সালে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে দুই জনের নামেই নানান রটনা রটে। কিন্তু সে সব রটনা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। এরফলে দুইজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতি লাভ করেন। প্রথমে শাহনাজ গাজী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস মিশনের ডেপুটি কনসাল্ট জেনারেল করা হয়। এরপরে চীনের কুংমিংয়ে বাংলাদেশের নতুন মিশন খুলে শাহনাজ গাজীকে দায়িত্ব দেওয়া হয় মিশনের প্রধান হিসেবে। আর মাহবুবুল হক শাকিল প্রথমে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। পরে তাকে পদন্নোতি দিয়ে যুগ্ম-সচিব পদ মর্যদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়