Sunday, March 8

কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক ::

জকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শামছুন্নাহারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, কানাইঘাট থানার এসআই দুর্গা কুমারসহ বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার ১০টি স্থাপিত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। পাশাপাশি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়