Monday, September 8

ফিফার সভাপতি পদে আবারো লড়বেন ব্লাটার



স্পোর্টস রিপোর্টার,ঢাকা:পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন বলে নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি সেফ ব্লাটার। ব্লাটার ১৯৯৮ সাল থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পদে আসীন রয়েছেন। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ব্লাটারকে সভাপতি পদে আর না দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে ব্লাটার নির্বাচনের ঘোষণা দেন। এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, ফিফা সভাপতির পদটা আমার এবং আমার পরিবারের জন্য সম্মানের। নির্বাহী কমিটিকে আমি জানিয়েছি। আমি তৈরি আছি। সভাপতি পদের জন্য আমি লড়বো। ৭৮ বছর বয়সী এই সুইস এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, ফিফা সভাপতি হিসেবে ২০১১-১৫ দায়িত্ব পালনের পর তিনি আর এ পদের জন্য লড়বেন না। তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়