Monday, September 8

শিক্ষিত ও বিজ্ঞনমনস্ক সমাজ গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি উন্নত, শিক্ষিত ও বিজ্ঞনমনস্ক সমাজ গঠনে তার সরকার অঙ্গীকারাবদ্ধ।উপহার হিসেবে দেয়া জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) বিশেষ স্মারক ‘শান্তি বৃক্ষ’ বাংলাদেশের কন্যাশিশুদের উৎসর্গ করেছেন। সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ স্মারক কন্যাশিশুদের জন্য তিনি উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে সরকার। উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজ গঠনে সরকার ইতিমধ্যে প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপ নিয়েছে। নারী শিক্ষা ও নারীদের বিশেষ ক্ষমতায়নের জন্য ইউনেস্কো এ বিশেষ স্মারক উপহার দিয়েছে প্রধানমন্ত্রীকে। এর আগে নারী-শিক্ষা ও ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার দেয় ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা। এ সময় শেখ হাসিনা বলেন, অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে নারীদের দাঁড় করাতে কাজ করে যাচ্ছে সরকার। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষা আইন বাস্তবায়ন করা হবে। ইউনেস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি এ ‘শান্তি বৃক্ষ’ বাংলাদেশের কন্যাশিশুদের উৎসর্গ করছি। এর দাবিদার একমাত্র তারাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়