Monday, September 8

সরকার বিএনপি’র কমিটি গঠনে বাধা দিচ্ছে: মির্জা আব্বাস


স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সরকার বিএনপি’র কমিটি গঠনে সভা করতেও বাধা দিচ্ছে। সোমবার বিকেলে দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র এক জরুরি সভায় তিনি এ কথা জানান। মির্জা আব্বাস বলেন, ক্ষমতাসীন সরকারের বাধা বিপত্তি সত্ত্বেও মহানগর বিএনপি‘র প্রতিটি থানা ও ওয়ার্ডে কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, দীর্ঘ দিন দলের কাউন্সিল না থাকায় কমিটি গঠনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই মহানগর বিএনপিকে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হলে কাউন্সিল করা সম্ভব হবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়