নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দূর্গাপুর উপজেলার চাঞ্চল্যকর আব্দুল কদ্দুছ(২৬) হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ সোমবার দুপুরে এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- দূর্গাপুর উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মতি মিয়া (৪৫), লুৎফুর রহমান (৩০), নুরুল ইসলাম (৩৬), রেনু মিয়া (৩৫), হাফিজ উদ্দিন (৪০), আবু সাইদ ওরফে আবু সাহেদ (৩৮) (পলাতক), আ. বারেক (৪২), আ. জলিল (৪০), হায়দার আলী (৩০), সেলিম (২৩), আ. জব্বার (৬০), রমজান আলী (৪৫), বিল্লাল হোসেন (৩৫) ও মাহাদি (২৮)।
এ ঘটনায় নিহতের বড় ভাই ওসমান গনি বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ১৯ আগস্ট দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৬ মে সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন এবং অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়