Monday, February 2

লন্ডনে মুফতি আবুল হাসানের সমর্থনে মতবিনিময় সভা


কানাইঘাট নিউজ ডেস্ক :

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আবুল হাসানের বিজয় নিশ্চিত করতে প্রবাসে জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে সিলেট-৫ আসনের জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর সভাপতিত্বে এবং লন্ডন মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কামাল এমসি রহমান এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি আবুল হোসেন।

এছাড়াও সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়ন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মুফতি আবুল হাসানের মতো যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থীর কোনো বিকল্প নেই। তারা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিজ নিজ এলাকার স্বজন ও ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আসন্ন নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে মুফতি আবুল হাসানকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে ও প্রবাসে যে অভূতপূর্ব সাড়া সৃষ্টি হয়েছে, সঠিক জনমত প্রতিফলিত হলে সিলেট-৫ আসনে ১১ দলীয় ঐক্যের বিজয় সুনিশ্চিত হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়