কানাইঘাট নিউজ ডেস্ক:
গরম মশলা সাধারণত খাবারে গন্ধ বা খাবারকে আরও সুস্বাদু বানানোর জন্যই ব্যবহার করা হয়। অনেকে পেট খারাপ হওয়ার ভয়ে গরম মশলা খেতে চান না। কিন্তু স্বাদ বাড়ানো ছাড়াও স্বাস্থ্য ভালো রাখতে এবং কিছু কিছু রোগ প্রতিরোধ করতে গরম মশলার ভূমিকা অসীম।
গরম মশলার মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হলো- লবঙ্গ, দারুচিনি, জিরা, জায়ফল, গোলমরিচ, এলাচ, এবং তেজ পাতা।
অনেকে মনে করে গরম মশলা হজমের ক্ষতি করে। কিন্তু একজন সুস্থ ব্যক্তির পক্ষে গরম মশলা না খাওয়ার কোনও কারণ নেই। তবে কারো যদি আলসারের মত নির্দিষ্ট শারীরিক সমস্যা থেকে থাকে তবে কিছু কিছু গরম মশলা এড়িয়ে চলাই ভালো।
পেট ফাঁপা রোধ করে:
গরম মশলা হজম ক্ষমতা বাড়ায়, পেট ফাঁপা, পেট ফোলা এমনকি বমি বমি ভাব কমাতেও সাহায্য করে।

হজমের সহায়ক:
গরম মশলা পাকস্থলী থেকে বিভিন্ন উপকারী রস নিঃসরণে সাহায্য করে যা হজমের সহায়ক। গরম মশলার মধ্যে লবঙ্গ এবং জিরা অ্যাসিডিটি প্রতিরোধে সাহায্য। মরিচ এবং এলাচ হজম বাড়াতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ:
গরম মশলায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা চামড়ার সমস্যা প্রতিরোধে সহায়তা করে এবং প্রদাহের কমাতেও সাহায্য করে।

মুখের দুর্গন্ধ কমায়:
গরম মশলার মধ্যে লবঙ্গ এবং এলাচ মুখের দুর্গন্ধ রোধ করে।

মেটাবলিজম বৃদ্ধি করে:
গরম মশলা ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ, যা বিপাক ক্ষমতা বাড়াতে সাহায্য করে।গরম মশলায় থাকা বিভিন্ন খনিজ পদার্থ শরীরের বিভিন্ন অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

খবর বিভাগঃ
ফিচার

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়