স্টাফ রিপোর্টার: ২০১৯ সালের আগে কোনো নির্বাচনের সুযোগ নেই, সংবিধানসম্মত পন্থায় প্রধানমন্ত্রীর অধীনে আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বংশাল থানা আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সেই নির্বচন হবে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে তাদের নির্বাচনে আসতে হবে। এছাড়া বিকল্প কোন সুযোগ তাদের সামনে থাকবে না।
খাদ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়া যেভাবে আনন্দ উল্লাস করে বিশাল ওজনের কেক কাটেন। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে আজ তারেক রহমানও একইভাবে আনন্দ উল্লাস করতো।এ সময় তিনি ১৫ আগস্টে বেগম জিয়ার জন্মদিন পালনেরও সমালোচনা করেন।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়