Friday, August 22

ক্যারিবিয়ানদের প্রথম উইকেটের পতন


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ঢাকা ব্যাংক তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ বোলিং করছে। প্রথম ম্যাচে হেরে যাওয়া টাইগাররা দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথমটিতে ৩ উইকেটে হেরে যাওয়ায় চাপের মুখে আছে মুশফিকরা। প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও জয় না পাওয়ার স্মৃতি ভুলে এ বছরের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এবং সিরিজে সমতায় ফিরতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেন্ট জর্জেস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছেন ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ও ক্রিক এডওয়ার্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারে আল আমিনের করা শেষ বলে ক্রিক এডওয়ার্ডসকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান এ পেসার। বাংলাদেশের হয়ে ইনিংস সূচণা করতে বল হাতে এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার করা প্রথম ওভার থেকে স্বাগতিকরা করে বিনা উইকেটে ৪ রান। ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ ওভার শেষে ৬ রান। ক্রিজে আছেন ক্রিস গেইল ৫ ড্যারেন ব্র্যাভো কোন রান না নিয়ে। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, আনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মোর্তজা, মিথুন আলী, মুমিনুল হক, নাসির হোসেন, রুবেল হোসেন, শামশুর রহমান, সোহাগ গাজী, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়েন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, ক্রিক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারিন, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, রাভি রামপাল, কেমার রোচ, ড্যারেন সামি ও লেন্ডল সিমন্স।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়