নিজস্ব প্রতিবেদক ::
স্থানীয় জনতার সহায়তায় অভিযান চালিয়ে কানাইঘাট থানা পুলিশ ৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পূর্ব নয়াগ্রামের কবরস্থানের পাশ থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনতা মাদক আনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা করলে তারা মদের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান থানার এসআই শৈলস চন্দ্র ও এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ। পরে সেখান থেকে ৭০ বোতল মদ জব্দ করা হয়।
এ ঘটনায় দর্পনগর পূর্ব গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে ইয়াছিন আলী (৪০) এবং মৃত কদর আলীর ছেলে জলিল মিয়া (২৫)-কে আসামি করে এসআই শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন।
সীমান্তবর্তী এ উপজেলায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সম্প্রতি পুলিশ একাধিক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতসহ ক্রয়-বিক্রয় বন্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়