Sunday, March 15

কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলা লোড-আনলোড শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং: সিলেট-৯২) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কানাইঘাট বাজারস্থ দি রয়েল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাবিব আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা ও আয়কর আইনজীবী নিজাম উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, কানাইঘাট সাহিত্য সংসদের সভাপতি কবি সারওয়ার ফারুকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট মহানগরীর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল গফুর এবং কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়