Friday, February 13

মিম্বর থেকে মসনদে: নতুন ইতিহাস গড়লেন মুফতি আবুল হাসান !


নিজস্ব প্রতিবেদক:

র্মীয় অঙ্গনের পরিচিত মুখ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান এবার জাতীয় সংসদের পথে। সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হয়েছেন।

 
মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।

 

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে  ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে। সিলেট-৫ আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট।


ধর্মীয় মঞ্চ থেকে জাতীয় সংসদের পথে মুফতি আবুল হাসানের এই অগ্রযাত্রা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়