নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে অনুষ্ঠিত নির্বাচনে হারিকেন প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
নির্বাচনে এ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেয়ালঘড়ি) পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত মামুনুর রশিদ (চাকসু মামুন) (ফুটবল) পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট।
অন্যদিকে বাংলাদেশ মুসলিমলীগ মনোনীত প্রার্থী মো. বিলাল উদ্দিন (হারিকেন) পেয়েছেন মাত্র ৩৭২ ভোট। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ ছিল ২৫ হাজার ৮৪৪। নির্ধারিত সেই সীমার অনেক নিচে ভোট পাওয়ায় হারিকেন প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ফলাফল ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়