Saturday, April 11

কানাইঘাট পৌর বিএনপির ৩নং ওয়ার্ডে কর্মী সমাবেশ


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৭টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওয়াসিমের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল করিম ও পৌর জাসাসের সহ-সভাপতি ডালিম আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. জাকারিয়া আহমদ, সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা ইসলাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা আব্দুল মালিক, যুবদল নেতা কাওসার আহমদ কয়েস, পৌর জাসাসের সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, যুবদল নেতা জামাল উদ্দিন এবং ছাত্রদল নেতা মারুফ আহমদ।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বক্তারা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার পর দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নানা কার্যক্রম হাতে নিয়েছে। তবে একটি মহল দেশকে অশান্ত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিক কর্মী সমাবেশ করার ঘোষণা দেন বক্তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়