Tuesday, February 24

কানাইঘাটে মাদকের বিরুদ্ধে কঠোর পুলিশি অভিযান


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর বিশেষ করে মাদক ও জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিদের্শ প্রদান করেন। 

সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় মাদকের ছড়াছড়ি থাকলেও থানা পুলিশ মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতার এবং মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য থানা প্রতিটি ইউনিয়নের বিট পুলিশ অফিসারদের নির্দেশনা দেন কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের সম্মিলিত অভিযানে সোমবার রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নালুহারা) সাকিনস্থ সুইচগেইটের পাশের ডাইকের উপর থেকে ১টি চটের বস্তার ভিতরে রক্ষিত ১৫০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হুছন আহমদ উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। অভিযানের সময় হুছন আহমদের আরো দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। অপরদিকে গত ১৯ ফেব্রæয়ারী রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ নামক নদীর ঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকা হতে ৪৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে পুলিশ এবং পরিবহণের নৌকাটি জব্দ সহ মামলা করা হয়। থানার ওসি আমিনুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। কোথাও মাদক ও ইয়াবা বিক্রি সহ জোয়ার আসর বসলে পুলিশকে তথ্যদিয়ে সহযোগীতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়