Wednesday, May 13

কানাইঘাটে ডাঃ মুজাম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাষ্টের ৮ম তম মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট ডাঃ মুজাম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাষ্টের ৮ম তম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরষ্কার ও সনদ প্রদান অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ট্রাষ্টের সচিব মখলিছুর রহমান মেম্বারের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান মহিলা কলেজের অধ্যক্ষ কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট ডিগ্রি কলেজের সহ অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ জার উল্লাহ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার সাঈদ আহমদ, প্রধান শিক্ষক নুর উদ্দিন। বক্তব্য রাখেন, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি কানাইঘাটের সাংগঠনিক সম্পাদক খাজা আজির উদ্দিন, ইউনাইটেড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক লোকমান হোসেইন, সমাজসেবী খলিলুর রহমান প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক পর্যায়ের ৪র্থ ও ৭ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তি প্রদান ও সনদ পত্র তুলে দেন অতিথিবৃন্দ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সূদুর যুক্তরাজ্যে স্বপরিবার নিয়ে বসবাস করার পরও ইকবাল হোসেন, জন্মভূমি কানাইঘাটের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা স্বরূপ তার প্রয়াত পিতা ডাঃ মুজম্মীল আলীর নামে ট্রাস্ট গঠন করে এলাকার শিক্ষার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতি বছর বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন, দারিদ্র বিমোচন সহ মানব সেবায় নিয়োজিত থেকে, যে অবদান রেখে যাচ্ছেন তা স্মরণীয় হয়ে থাকবে। ইকবাল হোসেনের মতো সামাজিক ও শিক্ষা মূলক কর্মকান্ডে সমাজ হৈতশী ব্যক্তিবর্গদের এগিয়ে আসারও আহ্বানও জানিয়েছেন বক্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়