Wednesday, May 13

ভারত-পাকিস্তান সিরিজ চান মোদিও


কানাইঘাট নিউজ ডেস্ক: ২০০৮ সালের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্কে বারবারই হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। দুই বোর্ড সিরিজের ব্যাপারে ইতিবাচক হলেও সরকারের পক্ষ থেকে বাঁধা আসায় সিরিজ আটকে যাচ্ছে বারবার। কিন্তু এবার বুঝি কালো মেঘ কেঁটে যাবে। ডিসেম্বরে দুবাইতে দেখা হতে পারে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। বন্ধ থাকা সিরিজ চালু করার উদ্দেশ্যে দিন কয়েক আগে ভারত সফরে যান পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ান খান। বৈঠক করেন ভারতীয় বোর্ড প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে। ডাল মিয়াও রাজি হন। কিন্তু তার দুই দিন পরেই ভারতীয় পার্লামেন্টে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার জন্য তার দেশকে হুশিয়ার করে দেন ক্ষমতাসীন বিজেপির এক সাংসদ। এরপরই অনিশ্চয়তা দেখা দেয় পাক ভারত সিরিজ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান দুই দেশের ক্রিকেট সিরিজ চালু থাকুক। বলেন,‘ আসলে এমন কিছু করা দরকার যাতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনে কোনো সমস্যা না হয়।’ মোদির এই বক্তব্য পাক ভারত সিরিজে আয়োজনে একধাপ অগ্রগতি মনে করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়