স্টাফ রিপোর্টার : রেলওয়ের নিরাপত্তা বাহিনী আইন-২০১৪ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসাথে রেলের সম্পত্তি (অবৈধ দখল) আইন-২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, মানব পাচার, ভিকটিম উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনের বিষয়ে ভারতের সাথে সমঝোতা সাড়ক এর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়